Ranbir Kapoor and Alia Bhatt: প্রস্তুত রণবীর-আলিয়ার স্বপ্নের বাড়ি, দেখুন কৃষ্ণরাজ বাংলোর ঝলক

২৫০ কোটি টাকা ব্যয় করে বানানো এই নতুন বাংলোটি রণবীর এবং আলিয়া তাঁদের মেয়ে রাহার নামে লিখে দিয়েছেন।

Ranbir Kapoor and Alia Bhatt: প্রস্তুত রণবীর-আলিয়ার স্বপ্নের বাড়ি, দেখুন কৃষ্ণরাজ বাংলোর ঝলক
Ranbir Kapoor and Alia Bhatt’s New Bungalow is Ready (Photo Credits: Instagram)

প্রস্তুত রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) স্বপ্নের বাড়ি। বান্দ্রা মুম্বইয়ের কৃষ্ণরাজ বাংলোটি নিজেদের স্বপ্নের বাড়িতে রূপান্তর করেছেন তারকা দম্পতি। দীর্ঘ দিনের পরিশ্রম পুঁজি এবং অপেক্ষার অবসানের পর শেষমেশ তৈরি রণবীর-আলিয়ার স্বপ্নের অট্টালিকা। জানা যাচ্ছে, দিওয়ালির মধ্যেই অন্দরমহলের যাবতীয় কাজ সম্পন্ন হয়ে যাবে। বাড়ির সমস্ত কাগজপত্র তৈরির কাজও প্রায় শেষ। এরপরেই মেয়ে রাহাকে নিয়ে নতুন বাড়িতে থাকা শুরু করবেন দুই তারকা। এও জানা গিয়েছে, ২৫০ কোটি টাকা ব্যয় করে বানানো এই নতুন বাংলোটি রণবীর এবং আলিয়া তাঁদের মেয়ে রাহার নামে লিখে দিয়েছেন। আর তা যদি হয়ে থাকে তাহলে রাহাই হতে চলেছে বলিউডের কনিষ্ঠতম তারকা সন্তান।

দেখুন রণবীর-আলিয়ার বিলাসবহুল বাংলো-র ঝলক... 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 18, 2024 07:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).