Rakhi Sawant: সলমন বিয়ে না করলে নগ্ন পায়েই হাঁটবেন রাখি, ভাইজানকে নিয়ে ফের সাওয়ান্ত বাজি
দাদা সলমনের বিয়ের জন্যে বাজি ধরেছেন বোন রাখি সাওয়ান্ত। সলমনের বিয়ে না হওয়া অবধি তিনি জুতো পরবেন না। নগ্ন পায়েই হাঁটবেন।
সলমন খান (Salman Khan) কেন বিয়ে করছেন না! এই প্রশ্ন করে করে ভক্তরা এখন হাঁপিয়ে উঠেছেন। তবে দাদা সলমনের বিয়ের জন্যে বাজি ধরেছেন বোন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) পাপারাৎজির (Paparazzi) ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী। তাঁর পায়ে ছিল না কোন জুতো। কারণ জিজ্ঞাসা করা হলে রাখি বলেন, তিনি প্রতিজ্ঞা করেছেন সলমন খানের বিয়ে না হওয়া অবধি তিনি জুতো পরবেন না। নগ্ন পায়েই হাঁটবেন। তাই শ্রীলঙ্কা, দুবাই ঘুরে তিনি খালি পায়ে মুম্বই (Mumbai) ফিরেছেন। জুতো ছাড়া ফিরতে গিয়ে তাঁর পায়ের পাতার চামড়া ছিঁড়ে গিয়েছে বলেও জানান রাখি।
আরও পড়ুনঃ তাহিরাতে মগ্ন আয়ুষ্মান, পুরনো ছবি শেয়ার করলেন অভিনেতার স্ত্রী
শুনুন কী বললেন রাখি...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 04, 2023 05:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

