Housefull 5: ফ্লপ অক্ষয়ের একের পর এক ছবি, কমেডিতেই এবার ভরসা, হাউসফুল ৫ নিয়ে ফিরছেন খিলাড়ী, মুক্তি কবে জানুন
হাউসফুল ৫ নিয়ে অফিসিয়াল ঘোষণা করলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। জানালেন ২০২৫ সালের ৬ জুন মুক্তি পাবে ছবিটি। পরিচালনার দায়িত্বে রয়েছেন 'দোস্তানা' খ্যাত পরিচালক তরুণ মনসুখানি।
বক্স অফিসে অভিনেতা অক্ষয় কুমারের বাজার খুব একটা ভালো যাচ্ছে না। একের পর এক ছবিই তাঁর ফ্লপ। তাই এবার চেনা ফ্র্যাঞ্চাইজিতেই ফিরছেন খিলাড়ী। দর্শকমহলে অক্ষয় কুমারের হাউসফুল ফ্র্যাঞ্চাইজি বেশ জনপ্রিয়। কমেডি ঘরানার ছবি বরাবরই দর্শকদের মনোরঞ্জন দেয় অনেক বেশি। হাউসফুল ১,২,৩,৪ এর পর এবার অপেক্ষায় হাউসফুল ৫ (Housefull 5)। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala) তাঁর আসন্ন ছবি হাউসফুল ৫ নিয়ে অফিসিয়াল ঘোষণা করলেন। জানালেন ২০২৫ সালের ৬ জুন মুক্তি পাবে ছবিটি। পরিচালনার দায়িত্বে রয়েছেন 'দোস্তানা' (Dostana) খ্যাত পরিচালক তরুণ মনসুখানি।
আরও পড়ুনঃ বক্স অফিসে অপ্রতিরোধ্য রণবীর, শাহরুখের জওয়ানের রেকর্ড ভেঙে ছুটছে অ্যানিম্যাল
দেখুন টুইট...
5 times the entertainment is on its way! See you in cinemas on 6th June, 2025 💥 #SajidNadiadwala's #Housefull5
Directed by @Tarunmansukhani @Riteishd @NGEMovies @WardaNadiadwala pic.twitter.com/8eBOhx99r4
— Akshay Kumar (@akshaykumar) December 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 04, 2023 10:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

