Karva Chauth 2024: সিঁথিতে সিঁদুর মাথায় ঘোমটা, স্বামী নিকের হাতে উপোস ভাঙলেন প্রিয়াঙ্কা

করবা চৌথ উপলক্ষ্যে হাতে লাগিয়েছিলেন মেহেন্দি। তবে কোন নকশা নয়, বরং মেহেন্দি দিয়ে স্বামী নিকের জন্ম সালটি হাতে লিখেছিলেন দেশী গার্ল।

Karva Chauth 2024: সিঁথিতে সিঁদুর মাথায় ঘোমটা, স্বামী নিকের হাতে উপোস ভাঙলেন প্রিয়াঙ্কা
Priyanka Chopra Karwa Chauth Celebration (Photo Credits: Instagram)

বিদেশে সংসার পেতেছেন ঠিকই কিন্তু দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি কোনটাই ত্যাগ করেননি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। স্বামীর মঙ্গলকামনায় করলেন করবা চৌথের পুজো (Karva Chauth 2024)। চাঁদের মুখ দেখে স্বামীর নিকের হাতে খেলেন জল। করবা চৌথ উপলক্ষ্যে হাতে লাগিয়েছিলেন মেহেন্দি। তবে কোন নকশা নয়, বরং মেহেন্দি দিয়ে স্বামী নিকের (Nick Jonas) জন্ম সালটি হাতে লিখেছিলেন দেশী গার্ল। সিঁথিতে সিঁদুর, মাথায় ঘোমটা টেনে করবা চৌথ পালন করলেন নিক-পত্নী। মেয়ে জামাইয়ের করবা চৌথে সামিল ছিলেন নায়িকার মা মধু চোপড়াও। তবে সশরীরে নয়, বরং ভার্চুয়ালি। ভিডিয়ো কলে মাকে রেখে করবা চৌথ উদযাপন করেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুনঃ প্রথম টেস্ট ম্যাচে হেরে মুম্বই ফিরলেন বিরাট, করবা চৌথে স্ত্রী অনুষ্কাকে নিয়ে কোথায় গেলেন জানেন?

প্রিয়াঙ্কা চোপড়ার করবা চৌথ... 

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 21, 2024 03:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).