Karva Chauth 2024: প্রথম টেস্ট ম্যাচে হেরে মুম্বই ফিরলেন বিরাট, করবা চৌথে স্ত্রী অনুষ্কাকে নিয়ে কোথায় গেলেন জানেন?

রবিবার করবা চৌথের পুজো নিয়ে যখন ব্যস্ত বলিউডের অন্যান্য তারকা দম্পতিরা তখন বিরাট এবং অনুষ্কা পৌঁছে গেলেন মুম্বইয়ের এক কীর্তন অনুষ্ঠানে।

Karva Chauth 2024: প্রথম টেস্ট ম্যাচে হেরে মুম্বই ফিরলেন বিরাট, করবা চৌথে স্ত্রী অনুষ্কাকে নিয়ে কোথায় গেলেন জানেন?
Anushka Sharma and Virat Kohli (Photo Credits: Instagram)

মুম্বই, ২১ অক্টোবরঃ ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন না বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সমাজ মাধ্যমের আলো থেকে নিজেদের ব্যক্তিগত জীবনকে দূরেই রাখেন তারকা দম্পতি। রবিবার করবা চৌথে 'বিরুষ্কা'কে দেখা গেল এক কীর্তন অনুষ্ঠানে। করবা চৌথের (Karva Chauth 2024) পুজো নিয়ে যখন ব্যস্ত বলিউডের অন্যান্য তারকা দম্পতিরা তখন বিরাট এবং অনুষ্কা পৌঁছে গেলেন মুম্বইয়ের এক কীর্তন অনুষ্ঠানে। রবিবার সন্ধ্যায় মার্কিন কীর্তন শিল্পী কৃষ্ণ দাসের অনুষ্ঠানে দেখা গেল তারকা দম্পতিকে। মুম্বইয়ের নেসকোয় বসেছিল জমজমাট কীর্তনের আসর।

এদিকে এদিনই ছিল ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ। সেখানে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের যাচ্ছে লজ্জাজনক ভাবে হেরেছে ভারত। আর সেই ম্যাচের কয়েক ঘণ্টার মধ্যেই স্ত্রী অনুষ্কাকে সঙ্গে নিয়ে মুম্বইয়ে কৃষ্ণ দাসের কীর্তন শুনতে গেলেন বিরাট কোহলি।

করবা চৌথে কীর্তন শুনতে গেলেন বিরাট-অনুষ্কা... 

কীর্তন অনুষ্ঠানে বিরুষ্কা... 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে হারার পর যখন ভারতীয় ক্রিকেট দলের অধিকাংশ খেলোয়াড় এমনকি ক্যাপ্টেন রোহিত শর্মা পুনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তখন মুম্বইয়ে ফিরে এলেন বিরাট কোহলি। করবা চৌথে পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে। গেলেন মার্কিন কীর্তন শিল্পী কৃষ্ণ দাসের কীর্তন অনুষ্ঠানে।

(The above story first appeared on LatestLY on Oct 21, 2024 01:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).