Pathaan Box Office: নাগালে হাজার কোটি, পাঠান ঝড়ে পালটে গেল হিন্দি চলচ্চিত্রের ইতিহাস
ছবি মুক্তির ২৬ দিনের মাথায় ছবির ব্যবসা হাজার কোটির ঘর থেকে এক লহমা দূরে। ভারতের চলচ্চিত্র জগতের ইতিহাসে পূর্বে কোন হিন্দি ছবির ব্যবসা এই বিভীষিকা মাত্রায় পৌঁছায়নি।
মুম্বই, ২০ ফেব্রুয়ারিঃ পাঁচ বছর পর পর্দায় ফিরে বক্স অফিসে আগুন লাগিয়ে দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এক পলকেই পাঠান (Pathaan Box Office) এর ব্যবসা ১০০০ কোটি ছুঁই ছুঁই। বিশ্বব্যাপী পাঠান (Pathaan) এর ব্যবসা তাক লাগিয়ে দিয়েছে সমগ্র চলচ্চিত্র জগতকে। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত ছবি পাঠান (Pathaan) গোটা বিশ্বে ৯৯৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ছবি মুক্তির ২৬ দিনের মাথায় ছবির ব্যবসা হাজার কোটির ঘর থেকে এক লহমা দূরে। ভারতের চলচ্চিত্র জগতের ইতিহাসে পূর্বে কোন হিন্দি ছবির ব্যবসা এই বিভীষিকা মাত্রায় পৌঁছায়নি। পাঠান এর প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) তরফে সোমবার সেই ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ শাহরুখের রয়েছে একাধিক পোষ্য, জানেন কেন কখনও তাঁদের ছবি প্রকাশ্যে আনেননি অভিনেতা?
পাঠানের বড় সাফল্যঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 20, 2023 05:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

