Anant and Radhika Pre-Wedding: চার ছেলে-মেয়েকে নিয়ে জামনগর উড়লেন সইফ, সঙ্গে স্ত্রী করিনাও
রিলায়েন্স কর্ণধর মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং তাঁর বাগদত্তা রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহের তারকা ঝলমলে অনুষ্ঠানে কেবল দেশেই নয়, থাকছেন হলিউড সেলেবরাও।
Anant and Radhika Pre-Wedding: আম্বানিদের অনুষ্ঠান মানেই তারকায় ঠাসা। রিলায়েন্স কর্ণধর মুকেশ আম্বানির (Mukesh Ambani) কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং তাঁর বাগদত্তা রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহের (Anant and Radhika Pre-Wedding) তারকা ঝলমলে অনুষ্ঠানে কেবল দেশেই নয়, থাকছেন হলিউড সেলেবরাও। এবার গুজরাটের জামনগরের উদ্দেশ্যে রওনা দিল পতৌদি পরিবার। চার ছেলে মেয়েকে নিয়ে উড়ে গেলেন সইফ আলি খান (Saif Ali Khan) সঙ্গে করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। সারা আলি খান (Sara Ali Khan), ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan), তৈমুর এবং জেহকে সঙ্গে নিয়ে শুক্রবার অনন্ত এবং রাধিকার প্রি-ওয়েডিং অনুষ্ঠানের জন্যে রওনা হওয়ার আগে মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয় পতৌদি পরিবার।
আরও পড়ুনঃ অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ে গান গাওয়ার জন্যে রিহানার পারিশ্রমিক কয়েক কোটি, অঙ্কটা শুনলে চমকে উঠবেন
দেখুন...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 01, 2024 05:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

