Dubai 'Banned' Urfi Javed: দুবাইতে প্রবেশ 'নিষিদ্ধ' ঊরফি জাভেদের? রিপোর্টে চাঞ্চল্য
দুবাই (Dubai)যেতে পারবেন না ঊরফি জাভেদ (Uorfi Javed)? এমনই খবর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ঊরফি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেন। যেখানে পাসপোর্টের ছবি দিয়ে ঊরফি (Urfi Javed) লেখেন, তাঁর অফিসিয়াল নামে কোথায় পদবী জাভেদ নেই। সেই কারণে পদবী ছাড়া ঊরফিকে দুবাই প্রবেশ করতে দেবে না বলে জানান অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে দুবাইতে প্রবেশ নিয়ে ঊরফি যে মন্তব্য করেন, সেখানে কার্যত রাগে ফুঁসে ওঠেন তিনি। প্রসঙ্গত বিগ বস ওটিটির সম্প্রচারের পর থেকে খবরের শিরোনামে ঊরফি জাভেদ। পোশাক নিয়ে প্রায়শই নেটিজেনদের চর্চায় থাকেন বলিউডের এই মডেল অভিনেত্রী। কখনও মোবাইল ফোন দিয়ে পোশাক তৈরি করেন ঊরফি আবার কখনও ঘড়ি দিয়ে পোশাক তৈরি করে পরেন অভিনেত্রী। সবকিছু মিলিয়ে ঊরফির পোশাক নিয় চর্চা অব্যাহত সর্বদা।
আরও পড়ুন: Urfi Javed: বিদ্যুতের তার জড়িয়ে শরীর ঢাকলেন ঊরফি জাভেদ, দেখুন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 25, 2022 01:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

