Priyanka and Nick: প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব, ছয় বছর আগের পুরনো ছবি শেয়ার করে কী লিখলেন নিক?

ছবিতে নায়িকার হাতের অনামিকায় জ্বলজ্বল করছে হিরে খচিত আংটিটি। তবে লজ্জায় রাঙা হয়ে হাতের আড়ালেই মুখটি লুকিয়েছেন প্রিয়াঙ্কা।

Priyanka and Nick: প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব, ছয় বছর আগের পুরনো ছবি শেয়ার করে কী লিখলেন নিক?
Priyanka and Nick (Photo Credits: Instagram)

২০১৮ সালের ১ ডিসেম্বর তাঁদের চারহাত এক হলেও জুলাই মাসে বিয়ের জন্যে প্রিয়াঙ্কাকে প্রস্তাব দিয়েছিলেন নিক। ঠিক ছয় বছর আগে আজকের দিনে প্রেমিকা প্রিয়াঙ্কা চোপড়াকে (Priyanka Chopra) বিয়ের জন্যে 'প্রপোজ' করেন মার্কিন পপ তারকা। আংটি পরিয়ে প্রেম নিবেদনের সেই পুরনো ছবি ছয় বছর পর শেয়ার করেছেন নিক জোনাস (Nick Jonas)। লিখেছেন, 'আজ থেকে ছয় বছর আগে আজকের দিনে বিশ্বের সবচেয়ে দুর্দান্ত মহিলাকে বিয়ের জন্যে প্রস্তাব দিয়েছিলাম। হ্যাঁ বলার জন্য তোমায় ধন্যবাদ'। ছবিতে নায়িকার হাতের অনামিকায় জ্বলজ্বল করছে হিরে খচিত আংটিটি। তবে লজ্জায় রাঙা হয়ে হাতের আড়ালেই মুখটি লুখিয়েছেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুনঃ দুই ছেলে-মেয়েকে নিয়ে লন্ডনে লম্বা ছুটি কাটাচ্ছে 'বিরুষ্কা', বাবা বিরাটের কোলে চেপে কোথায় ঘুরছে খুদে আকায়?

দেখুন নিক-প্রিয়াঙ্কার অদেখা ছবিটি...  

 

View this post on Instagram

 

A post shared by Nick Jonas (@nickjonas)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 20, 2024 02:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).