Kartik Aaryan: নতুন গাড়ি হাঁকালেন কার্তিক আরিয়ান, রেঞ্জ রোভারের এসভি মডেলটির দাম কত জানেন?

গাড়ির ডিকিতে পোষ্য কুকুর কাটোরির সঙ্গে একটি ছবি শেয়ার করে ভুল ভুলাইয়া ২ অভিনেতা লেখেন, 'আমাদের রেঞ্জ একটু বেড়ে গেল'।

Kartik Aaryan New Car, Range Rover SV (Photo Credits: Instagram)

বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) বাজার এখন বেজায় গরম। একের পর এক হিট ছবি। সেই সঙ্গে হাতে একগুচ্ছ নতুন ছবির কাজ। ছবির শুটিং নিয়েও সাংঘাতিক ব্যস্ততা। এরই মাঝে নতুন গাড়ি হাঁকালেন অভিনেতা (Kartik Aaryan)। কয়েক কোটি টাকা খরচ করে কিনে ফেললেন রেঞ্জ রোভারের এসভি মডেলটি (Range Rover SV)। বৃহস্পতিবার নতুন গাড়িটি বাড়ি এনেছেন কার্তিক। গাড়ির ডিকিতে পোষ্য কুকুর কাটোরির সঙ্গে একটি ছবি শেয়ার করে ভুল ভুলাইয়া ২ অভিনেতা লেখেন, 'আমাদের রেঞ্জ একটু বেড়ে গেল'। রেঞ্জ রোভারের এসভি মডেলের এই গাড়ির দাম কত জানেন? জানা যাচ্ছে, অভিনেতার এই বিলাসবহুল গাড়িটির দাম ৬ কোটি টাকা।

কার্তিকের নতুন গাড়ি... 

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

নতুন গাড়িতে পুজো... 

 

View this post on Instagram

 

A post shared by Bollywood Hungama🎥 (@realbollywoodhungama)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement