Kajol and Akshay: একসময়ে অক্ষয়কে মন দিয়েছিলেন কাজল, গোপন কথা ফাঁস করলেন করণ
মুম্বই, ১৮ নভেম্বরঃ বলিউড ‘খিলাড়ী’ অক্ষয় কুমারকে (Akshay Kumar) মন দিয়েছিলেন অজয় (Ajay Devgn) ঘরনি কাজল?
জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘ঝালক দিখ লাজা’ (Jhalak Dikhhla Jaa 10) সিজিন ১০ এর মঞ্চে হাজির হতে চলেছেন বলিউড পরিচালক তথা প্রযোজক করণ জোহার (Karan Johar) এবং অভিনেত্রী কাজল (Kajol)। পরিচালনা এবং অভিনয়ের বাইরে বেরিয়ে কাজল এবং করণ বহু দিনের বন্ধুও বটে। স্বাভাবিক ভাবেই একে অপরের বিষয়ে নানা গোপন কথা জানেন। শো’য়ের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে সঞ্চালক মনিষ পল (Maniesh Paul) করণকে জিজ্ঞাসা করছেন, বলিউডে কাজলের ক্রাশ কে ছিল? সঙ্গে সঙ্গে করণ উত্তর দেন, ‘এক সময়ে কাজলের ক্রাশ ছিলেন অক্ষয় কুমার’।
দেখুন শো'য়ের নতুন প্রোমোঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 18, 2022 06:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

