Ibrahim Ali Khan-Palak Tiwari: চর্চিত প্রেমিকা পলকের জ্যাকেট হাতে প্রেক্ষাগৃহ থেকে বেরচ্ছেন ইব্রাহিম, মুহূর্তে ভাইরাল দৃশ্য
শনিবার ইব্রাহিম এবং পলককে জুহুর এক প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যেতে দেখা গিয়েছে। প্রেক্ষাগৃহ থেকে বেরনোর সময়ে পলকের জ্যাকেট ছিল ইব্রাহিমের হাতে।
বলি পাড়া জুড়ে এখন তরুণ তারকাদের প্রেমের গুঞ্জন। কখনও আদিত্য-অনন্যা তো আবার কখনও সইফ পুত্র ইব্রাহিম এবং পলক তিওয়ারি (Ibrahim Ali Khan and Palak Tiwari)। শনিবার ইব্রাহিম এবং পলককে জুহুর এক প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যেতে দেখা গিয়েছে। যদিও সিনেমাহলে তাঁরা আলাদা ঢুকেছেন এবং সিনেমা শেষে বেরনোর সময়েও আলাদাই বেরিয়েছেন। তবে মজার বিষয় হল প্রেক্ষাগৃহ থেকে বেরনোর সময়ে পলকের জ্যাকেট ছিল ইব্রাহিমের হাতে। সেই জ্যাকেটটি পরেই এদিন এসেছিলেন শ্বেতা তিওয়ারি কন্যা। সবটাই মুম্বই চিত্রসাংবাদিকদের ক্যামেরাবন্দি হয়।
আরও পড়ুনঃ আদিত্যর সঙ্গে ইউরোপ ভ্রমণের ছবি শেয়ার করলেন অনন্যা, দেখুন
দেখুন সেই চিত্র...
সিনেমাহলে ঢোকার সময়ে...
সিনেমাহল থেকে বেরনোর সময়ে...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 23, 2023 02:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

