Firing at Salman Khan's Residence: সলমনের বাড়িতে গুলি চালানোয় অভিযুক্তর আত্মহত্যার চেষ্টা, ভর্তি হাসপাতালে
সলমন খানের (Salman Khan) গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এক তরুণ আত্মহত্যার চেষ্টা করল। পুলিশ হেফাজতে থাকার সময় ওই অভিযুক্ত আত্মহত্যার চেষ্টা বলে খবর। আত্মহত্যার (Suicide) চেষ্টা করলে, ওই তরুণকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর। গত এপ্রিল মাসের মাঝে সলমন খানের ব্য়ান্দ্রার বাসভবন লক্ষ্য করে গুলি চালায় ২ যুবক। সলমনের বাড়িতে গুলি চালানোর পর ওই ২ যুবক গুজরাটের সুরাটের দিকে পাড়ি দেয়। এরপর তাপি নদীতে বন্দুক ফেলে অভিযুক্তরা সুরাটের দিকে পাড়ি দিলে, সেখান থেকে তাদের গ্রেফতার করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।
দেখুন ট্যুইট...
#SalmanKhan pic.twitter.com/IZOMBxpLVS
— NDTV (@ndtv) May 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 01, 2024 03:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

