Shyam Benegal Passes Away: প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগল, নক্ষত্রপতনে চোখে জল বলিউডের

ভারতীয় সিনেমার জগতে নক্ষত্রপতন। ৯০ বছর বয়েসে প্রয়াত হলেন বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগল।

Shyam Benegal Passes Away: প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগল, নক্ষত্রপতনে চোখে জল বলিউডের
Shyam Benegal Passes away. (Photo Credits: X)

Film Maker Shyam Benegal Passes away : ভারতীয় সিনেমার জগতে নক্ষত্রপতন। ৯০ বছর বয়েসে প্রয়াত হলেন বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগল। বার্ধক্যজনিত অসুস্থায় ভুগছিলেন তিনি। আজ, সোমবার মুম্বইয়ে  সন্ধ্যে ৬.৩০টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মূলত কিডনি জনিত সমস্যাতেই ভুগছিলেন ভারতীয় সিনেমার কিংবদন্তি এই চলচ্চিত্র নির্মাতা। সপ্তাহে প্রায় তিনবার ডায়ালিসিস করাতে হত প্রবীন পরিচালককে। জীবনযুদ্ধে তবু হাসি মুখেই লড়ছিলেন। তবে সোমবার সন্ধ্যায় থামল লড়াই। তারাদের দেশে চলে গেলেন ভারতীয় সমান্তরাল সিনেমার বড় তারা বেনেগল।

বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমাকে নিয়ে গিয়েছিলেন শ্যাম বেনেগল। তাঁর সিনেমা মানেই জীবনের জলছবি। ১৯৭৪ সালে শাবনা আজমিকে নিয়ে অঙ্কুর সিনেমার মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেছিলেন শ্যাম বেনেগল। এরপর শশী কাপুর, নাসরুদ্দিন শাহ, শাবনা আজমি-কে নিয়ে 'জুনুন' বলিউড সিনেমাকে আলাদা মাত্রা দেয়। বলিউড সিনেমা মানেই বিনোদনের মশলার বাইরে জীবনের জলছবি তা বেনেগলের সিনেমা প্রমাণ করে।

শ্যাম বেনেগল প্রয়াত

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 23, 2024 08:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).