Nawazuddin Siddiqui's Brother Arrested: জালিয়াতির অভিযোগে গ্রেফতার নওয়াজউদ্দিন সিদ্দিকির ভাই,দেখুন

Nawazuddin Siddiqui's Brother Arrested: জালিয়াতির অভিযোগে গ্রেফতার নওয়াজউদ্দিন সিদ্দিকির ভাই,দেখুন
Nawazuddin Siddiqui (Photo Credit: Instagram)

বলিউড (Bollywood)  অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) ভাই আয়াজউদ্দিনকে (Ayazuddin ) গ্রেফতার করল পুলিশ। জালিয়াতির মামলায় নওয়াজউদ্দিনের ভাইকে গ্রেফতার করা হয় বলে খবর। ২২ মে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বুলধানা পুলিশের তরফে গ্রেফতার করা হয় অভিনেতার ভাইকে। জাভেদ ইকবাল নামে এক ব্যক্তির সঙ্গে আয়াজউদ্দিনের চাষের জমি নিয়ে বিবাদ শুরু হয়। সেই বিবাদের জেরে আয়াজউদ্দিন জেলা আদালতের একটি নির্দেশ পত্র জাল করেন বলে অভিযোগ। যা প্রকাশ্যে আসতেই আয়াজউদ্দিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০,৪৬৭,৪৬৮ এবং ৪৭১ ধারায় অভিযোগ দায়ের করা হয়। যদিও এই প্রথম নয়, এর আগে ২০১৮ সালে নওয়াজউদ্দিন সিদ্দিকির ভাই আয়াজউদ্দিনের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে।

দেখুন ট্যুইট...

 

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 23, 2024 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).