Salman Khan and Rajinikanth: অল্লু অর্জনকে বাদ দিয়ে সলমনকে বাছাই অ্যাটলির, সঙ্গে জুড়লেন রজনীকান্ত

যদিও আসন্ন ছবির জন্যে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অল্লু অর্জুন। কিন্তু অভিনেতার আকাশছোঁয়া পারিশ্রমিকের শর্ত মানতে পারেনি প্রযোজনা সংস্থা।

Salman Khan and Rajinikanth: অল্লু অর্জনকে বাদ দিয়ে সলমনকে বাছাই অ্যাটলির, সঙ্গে জুড়লেন রজনীকান্ত
Salman Khan and Rajinikanth (Photo Credits: X)

শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে জওয়ানের পর এবার সলমনের (Salman Khan) সঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক অ্যাটলি (Atlee)। যদিও আসন্ন ছবির জন্যে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অল্লু অর্জুন (Allu Arjun)। কিন্তু অভিনেতার আকাশছোঁয়া পারিশ্রমিকের শর্ত মানতে পারেনি প্রযোজনা সংস্থা। এরপরেই সলমনের সঙ্গে কথাবার্তা বলে ছবির জন্যে তাঁকেই ফাইনাল করেন অ্যাটলি। এবার জানা যাচ্ছে ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে 'থালাইভি' রজনীকান্তকে। অ্যাটলির আসন্ন বিগ বাজেটের অ্যাকশন ছবিতে জুটি বাঁধবেন ভাইজান এবং থালাইভি। ছবির নাম এখনও ঠিক করা হয়নি বলেই জানা যাচ্ছে। আগামী মাসেই দুই হেভিওয়েট অভিনতার সঙ্গে চূড়ান্ত বৈঠক সারবেন পরিচালক অ্যাটলি।

একসঙ্গে সলমন-রজনীকান্ত... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 25, 2024 01:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).