Ashish Vidyarthi: ৬০ বছরে জীবনের দ্বিতীয় ইনিংস, আশিস বিদ্যার্থীর বিয়ের অদেখা ছবিগুলো অবশ্যই দেখুন

কলকাতার এক ক্লাবে আয়োজন করা হয়েছিল দম্পতির বিয়ের অনুষ্ঠান। একেবারে ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ ছিল বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকা।

Ashish Vidyarthi: ৬০ বছরে জীবনের দ্বিতীয় ইনিংস, আশিস বিদ্যার্থীর বিয়ের অদেখা ছবিগুলো অবশ্যই দেখুন
Ashish Vidyarthi Second Marriage Unseen Pics (Photo Credits: Instagram)

কলকাতা, ২৬ মেঃ ৬০ বছর বয়সে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। ক্যালেন্ডারের পাতায় বয়স আটকে রাখা না গেলেও মানুষের মনের বয়স কিন্তু ধরে রাখা সম্ভব। ৬০ বছরে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করে সেই কথাই প্রমাণ করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। অসমের মেয়ে রূপালি বড়ুয়ার সঙ্গে সই সাবত করে বিয়ে সারলেন আশিস। কলকাতার এক ক্লাবে আয়োজন করা হয়েছিল দম্পতির বিয়ের অনুষ্ঠান। একেবারে ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ ছিল বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকা। রূপালি জন্মসূত্রে অসমের মেয়ে হলেও কাজের সূত্রে তিনি থাকেন তিলোত্তমায়। পেশাগত ভাবে কলকাতার ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত তিনি। ২৫ মে, বৃহস্পতিবার আশিস এবং রূপালির বিয়ের অনুষ্ঠানের অদেখা কিছু ছবি ধরা দিয়েছে নেটপাড়ায়।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন আশিস বিদ্যার্থী, স্বামীর পুনরায় বিয়ে ঘিরে কী বললেন প্রথম স্ত্রী রাজশী

আশিস এবং রূপালির বিয়ের অদেখা ছবি... 

 

View this post on Instagram

 

A post shared by Alka Swami (@bright.news)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 26, 2023 02:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).