Ashish Vidyarthi: দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন আশিস বিদ্যার্থী, স্বামীর পুনরায় বিয়ে ঘিরে কী বললেন প্রথম স্ত্রী রাজশী
অসমের মেয়ের সঙ্গে দ্বিতীয়বার গাঁটছড়া বেঁধেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা। ২৫ মে কলকাতায় সম্পন্ন হয়েছে আশিস এবং রূপালির বিয়ের অনুষ্ঠান।
মুম্বই, ২৬ মেঃ প্রেমে পড়া কিংবা প্রেম করা, প্রেমে কখনও বয়সের হিসাব রাখতে নেই। তা আবারও প্রমাণ করলেন অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। ৬০ বছর বয়সে এসে নিজের প্রেমকে বিয়ের পরিণয় দিলেন অভিনেতা। অসমের মেয়ের সঙ্গে দ্বিতীয়বার গাঁটছড়া বেঁধেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা। ২৫ মে কলকাতায় সম্পন্ন হয়েছে আশিস এবং রূপালির বিয়ের অনুষ্ঠান। জন্মসূত্রে রূপালি বড়ুয়া অসমের মেয়ে হলেও পেশার টানে সে থাকে কলকাতায়। কলকাতার একটি ক্লাবে একেবারে ব্যক্তিগত পরিসরের মধ্যেই আইনি বিয়ে সেরেছেন আশিস এবং রূপালি।
দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন অভিনেতা আশিস বিদ্যার্থী...
Popular Bollywood actor #ashishvidarthi ties the knot for the second time in Kolkata. He got married to Rupali Barua of Assam, who is a fashion entrepreneur based in Kolkata. pic.twitter.com/7V3e6bko3Y
— Sharmila Maiti (@sharmilamaiti) May 25, 2023
এর আগে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার (Shakuntala Barua) মেয়ে রাজশী বড়ুয়ার (Rajoshi Vidyarthi) সঙ্গে সংসার করেছেন আশিস বিদ্যার্থী। দীর্ঘ ২৩ বছর সংসার করার পর বিচ্ছেদ হয় তাঁদের। স্বামী দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধতেই ধেয়ে এল প্রথম স্ত্রীর রহস্যময় বার্তা। রাজশী বিদ্যার্থী ওরফে পিলু বিদ্যার্থী একটি পোস্ট শেয়ার করেছিলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে।
আশিস বিদ্যার্থীর প্রথম স্ত্রীর শেয়ার করা পোস্ট...

উল্লেখ্য, আশিস এবং রাজশী বিদ্যার্থীর একটি পুত্র সন্তান রয়েছে, যার নাম অর্থ বিদ্যার্থী।
(The above story first appeared on LatestLY on May 26, 2023 01:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

