Batmobile In Bollywood: স্ত্রীর বার্থডে গিফট ব্যাট মোবাইল সুপার কার! বলিউড পরিচালকের কাণ্ডে হইচই নেটপাড়ায়, (দেখুন ছবি)
স্ত্রীর জন্মদিনে তাঁর স্বপ্নের উপহার দিয়ে চমকে দিলেন বলিউডের কোরিগ্রাফার চিত্র পরিচালক আহমেদ খান৷ আর বার্থ ডে গার্লের উপহারটি দেখলে তো চোখে কপালে উঠবে৷
- Read in
- বাংলা
স্ত্রীর জন্মদিনে তাঁর স্বপ্নের উপহার দিয়ে চমকে দিলেন বলিউডের কোরিগ্রাফার চিত্র পরিচালক আহমেদ খান৷ আর বার্থ ডে গার্লের উপহারটি দেখলে তো চোখে কপালে উঠবে৷ যেমন তেমন উপহার নয়, একেবারে তাক লাগানো উপহার৷ স্ত্রী শায়রা আহমেদ খানকে তাঁর জন্মদিনে দুর্লভ ব্যাট মোবাইল গাড়ি (Batmobile Super Car) উপহার দিয়েছেন বাঘি-৩ র পরিচালক৷ ১৯৮৯ সালে ব্যাটম্যান সিনেমায় ব্যবহৃত গাড়ির অনুকরণেই এটি তৈরি করা হয়েছে৷
উপহার পেয়ে দারুণ খুশি শায়রা সোশ্যাল মিডিয়াতেই স্বামীকে ধন্যবাদ দিয়েছেন, স্বপ্ন সত্যি হওয়ায় তিনি আপ্লুত৷ কমেন্ট বক্সে উচ্ছাস প্রকাশ করেছেন দিশা পাটানি, জেলেনিয়া ডিসুজা-সহ অনেকেই৷ ব্যাট মোবাইল গাড়ির সঙ্গে রীতিমতো পোজ দিয়ে ছবি তুলেছেন শায়রা আহমেদ৷ সেই ছবি নেটদুনিয়ায় হইচই ফেলে দিয়েছে৷
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 31, 2021 12:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

