Janhvi Kapoor: আবারও দক্ষিণী ছবিতে জাহ্নবী, বলিউডে ফ্লপের পর দক্ষিণের সাগরে ডুব নায়িকার!
জুনিয়র এনটিআরের পর আরও এক দক্ষিণী অভিনেতার সঙ্গে জুটি বাঁধতে চলেছে জাহ্নবী।
- Read in
- বাংলা
মুম্বই, ১১ এপ্রিলঃ সদ্য দক্ষিণী ছবিতে নিজের অভিষেক করেছেন বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। দক্ষিণী সুপারস্টার জুনিয়ার এনটিআর (Jr NTR) এর সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন শ্রীদেবী কন্যা। ছবির নাম NTR30। যদিও ছবি মুক্তি তারিখ এখনও ঘোষণা হয়নি। কানাঘুষো খবর, জুনিয়র এনটিআরের পর আরও এক দক্ষিণী অভিনেতার সঙ্গে জুটি বাঁধতে চলেছে জাহ্নবী। দক্ষিণী অভিনেতা রাম চরণের (Ram Charan) সঙ্গে অভিনয় করবেন তিনি। তবে জাহ্নবীর (Janhvi Kapoor) দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজের প্রসঙ্গে নেটপাড়ায় জোর সমালোচনা শুরু হয়েছে। বলিউডে একের পর এক ফ্লপ ছবির পর তবে কি জাহ্নবী নিজের তরী নিয়ে দক্ষিণের সাগরে রওনা দিয়েছেন!
আবারও দক্ষিণী ছবিতে জাহ্নবী...
After #NTR30, #JanhviKapoor in talks for #RamCharan's next with Buchi Babu? Details insidehttps://t.co/f2i7n9Dx0g
— Pinkvilla South (@PinkvillaSouth) April 11, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 11, 2023 05:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

