Ranbir Kapoor Birthday: মধ্যরাতে রণবীরের জন্মদিন উদযাপন, আরকে বাংলোয় এলেন কারা?
মুম্বইয়ের পালি হিলে আরকে বাংলোয় রণবীরের মধ্যরাতের জন্মদিন উদযাপন করা হয়।
মধ্যরাতে রণবীর কাপুরের জন্মদিন উদযাপন। শনিবার, ২৮ সেপ্টেম্বর ৪২ বছরে পা দিলেন অভিনেতা। শুক্রবার রাতে পরিবার এবং কাছের কিছু বন্ধুদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন রণবীর। মুম্বইয়ের পালি হিলে আরকে বাংলোয় রণবীরের মধ্যরাতের জন্মদিন উদযাপন করা হয়। সেখানে পৌঁছে গিয়েছেন অভিনেতার মা নীতু কাপুর। বন্ধু আদিত্য রয় কপূর (Aditya Roy Kapur), অর্জুন কাপুর (Arjun Kapoor), মুকেশ আম্বানি পুত্র আকাশ আম্বানি (Akash Ambani) শুকবার রাতে আরকে বাংলোর বাইরে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন।
রণবীর কাপুরের মধ্যরাতের জন্মদিনে আকাশ আম্বানি...
এলেন 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'র সহ-অভিনেতা তথা কাছের বন্ধু আদিত্য রয় কপূর...
কাছের মানুষদের নিয়ে রণবীরের মধ্যরাতের জন্মদিন...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 28, 2024 08:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

