Ananya-Aditya: অজানার পথে আদিত্য-অনন্যা, রবিবার শহর ছাড়লেন চর্চিত যুগল
রবিবার মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন অনন্যা। তবে নায়িকা একা নন, এদিন আদিত্য রয় কপূরকেই দেখা গিয়েছে বিমানবন্দরে।
সবে মাত্র মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) এবং অনন্যা পান্ডে (Ananya Panday) অভিনীত 'ড্রিম গার্ল টু' (Dream Girl 2)। মুক্তির মাত্র দুদিনের মধ্যে ছবি ব্যবসা করেছে ২৪ কোটি। এরই মাঝে শহর ছাড়লেন নায়িকা। রবিবার মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) পাপারাৎজির ক্যামেরাবন্দি হন অনন্যা। তবে নায়িকা একা নন, এদিন আদিত্য রয় কপূরকেই দেখা গিয়েছে মুম্বই বিমানবন্দরে। বলিউডের নতুন চর্চিত যুগল আবারও পাড়ি দিলেন অজানার পথে। গত জুলাইতেই স্পেনের (Spain) রাস্তায় আদিত্যের বাহুলগ্না দেখা গিয়েছিল অনন্যাকে। সেখান থেকে পর্তুগালের রেস্তরাঁয়। ঝড়ের গতিতে সেই সমস্ত ছবি ভাইরাল হয়েছিল নেটপাড়ায়।
আরও পড়ুনঃ ‘রাখি মা বলুন’, উমরাহ গিয়েও ভক্তদের বললেন রাখি সাওয়ান্ত
রবিবার বিমানবন্দরে আদিত্য-অনন্যা...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 27, 2023 02:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

