Ritesh Deshmukh: বাবা বিলাসরাওয়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন রীতেশ দেশমুখ, দেখুন ভিডিয়ো
বাবা বিলাসরাও দেশমুখের কথা বলতে গিয়ে মঞ্চে উঠে কেঁদে ফেললেন বলিউডের তারকা অভিনেতা রীতেশ দেশমুখ। রীতেশ দেশমুখ বললেন, " বাবা তুমি যেখানেই থাকো, মনে রেখো তোমার কংগ্রেস সঠিক পথে আছে।"
বাবা বিলাসরাও দেশমুখের কথা বলতে গিয়ে মঞ্চে উঠে কেঁদে ফেললেন বলিউডের তারকা অভিনেতা রীতেশ দেশমুখ। রীতেশ দেশমুখ বললেন, " বাবা তুমি যেখানেই থাকো, মনে রেখো তোমার কংগ্রেস সঠিক পথে আছে।" এরপরই বক্তব্য চলাকালীন কেঁদে ফেলেন রীতেশ। মহারাষ্ট্রে কংগ্রেসকে আরও বড় উচ্চতায় নিয়ে যেতে দাদা দিলীপরাও দেশমুখের কাছে আবেদন করেন বলিউডের কমেডিয়ান নায়ক। প্রসঙ্গত, ৬৭ বছর বয়েসে ২০১২ সালে প্রয়াত হন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ।
বিলাসরাওয়ের দুই ছেলে ধীরাজ ও অমিত দেশমুখ কংগ্রেসের বিধায়ক। তবে দাদাদের হয়ে প্রচার করলেও রীতেশ সক্রিয়ভাবে রাজনীতি করেন না।
মহারাষ্ট্র রাজনীতিতে দলবদলের হিড়িক পড়েছে। কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বান দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। অশোকের দলত্যাগের পর মহারারাষ্ট্রে কোণঠাসা কংগ্রেস। তবে দেশমুখ পরিবার আশার আলো দেখাচ্ছে হাত শিবিরকে।
দেখুন ভিডিয়ো
Bollywood actor Ritesh Deshmukh breaks down in memory of his father, veteran Congress leader Vilasrao Deshmukh 💔
He urged his brothers to build INC in Maharashtra and take party to great heights.https://t.co/fHqWv1hz9x
— Amock (@Politics_2022_) February 18, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 18, 2024 03:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

