Rajkumar Rao-Patralekhaa: বলিউডে খুশির খবর, সন্তান আসছে রাজকুমার রাও-পত্রলেখার ঘরে

Rajkumar Rao-Patralekhaa: বলিউডে খুশির খবর, সন্তান আসছে রাজকুমার রাও-পত্রলেখার ঘরে
Rajkumar Rao And Patralekhaa (Photo Credit: Instagram)

বলিউডে আবার খুশির খবর। এবার বাবা হচ্ছেন রাজকুমার রাও (Rajkumar Rao)। সন্তান গর্ভে ধারণ করলেন পত্রলেখা (Patralekhaa)। আর সেই খুশির খবর বলিউডের তারকা দম্পতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে সবার সঙ্গে ভাগ করে নেন। পত্রলেখা এবং রাজকুমার রাও দুজনে একযোগে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করেন এবং জানান, সন্তান আসছে তাঁদের ঘরে। পত্রলেখা এবং রাজকুমার রাও খুশির খবর দিতেই তাঁদের ভালবাসা জানান বলিউডের একাধিক তারকা। বরুণ ধাওয়ান থেকে সোনম কাপুর প্রত্য়েকে শুভেচ্ছা জানান হবু মা-বাবাকে। এদিকে সবে সবে দুয়ার মা-বাবা হয়েছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। আলিয়া ভাট এবং রণবীর কাপুরের কোলেও এসেছে রাহা। আর এবার পালা রাজকুমার রাও এবং পত্রলেখার।

আরও পড়ুন: Sara Ali Khan-Aditya Roy Kapur: সারার চোখে ডুবলেন আদিত্য, ভালবাসায় ভরা রসায়নে মেতে উঠলেন বলিউডের নয়া জুটি?

দেখুন খুশির খবর দিয়ে কী লিখলেন রাজকুমার রাও...

 

 

View this post on Instagram

 

দেখুন পত্রলেখার পোস্ট...

 

 

View this post on Instagram

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 09, 2025 06:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).