Asha Bhosle: বিজেপি বিধায়ক আশিসকে ভাইফোঁটা দিলেন আশা ভোঁসলে, দেখুন ভিডিও
বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে ভাইফোঁটা উপলক্ষে বিজেপি নেতা আশিস শেলারকে আশীর্বাদ করলেন।
মুম্বই: আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ভাইফোঁটা (Bhai Phonta) উৎসব। বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle) রবিবার ভাইফোঁটা উপলক্ষে বিজেপি নেতা আশিস শেলারকে (BJP Leader Ashish Shelar) আশীর্বাদ করলেন। বিজেপির সভাপতি এবং বিধায়ক আশিস শেলার প্রতি বছর রাখিবন্ধন এবং ভাইফোঁটা উৎসবে আশা ভোঁসলের কাছ থেকে রাখি বাঁধেন এবং ফোঁটা নেন। তাই এবারও ভাইফোঁটা উপলক্ষে আশা ভোঁসলের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। বিজেপি বিধায়ক আশিস শেলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে কিছু ছবি শেয়ার করেছেন, যাতে তাঁকে আশা ভোঁসলের কাছ থেকে আশীর্বাদ নিতে দেখা যাচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই একটি ভিডিও শেয়রা করেছে, দেখুন-
VIDEO | BJP leader Ashish Shelar (@ShelarAshish) celebrates Bhai Dooj along with veteran singer Asha Bhosle (@ashabhosle) in Mumbai.#BhaiDooj
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/wne3U6SjeK
— Press Trust of India (@PTI_News) November 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 03, 2024 03:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

