Salman Khan Video: খান বাড়িতে খুশির জোয়ার, আরবাজের-কন্যাকে দেখতে হাসপাতালে সলমন

Salman Khan Video: খান বাড়িতে খুশির জোয়ার, আরবাজের-কন্যাকে দেখতে হাসপাতালে সলমন
Salman Khan Arrives At Hospital (Photo Credit: Instagram)

আরবাজ খানের (Arbaaz Khan) কন্যাকে দেখতে হাসপাতালে এলেন সলমন খান। ভাই আরবাজ দ্বিতীয়বার বাবা হয়েছেন। আরবাজের দ্বিতীয় সন্তানের খবর আসতেই খুশিতে ভেসে যায় খান পরিবার। আর এবার আরবাজ খান এবং সুরা খানের (Sshura Khan) কন্যাকে দেখতে হাসপাতালে হাজির হন বলিইড 'ভাইজান'। নিরাপত্তার মোড়কে মুড়ে মুম্বইয়ের হাসপাতালে হাজির হতে দেখা যায় সলমন খানকে। সলমন হাসপাতালে আসতেই পাপারাৎজ়ির ক্যামরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে বারংবার।

মালাইকা অরোরার (Malaika Arora) সঙ্গে দীর্ঘ ১৯ বছরের সংসার ভেঙে আরবাজ খান জর্জিয়া অ্যান্দ্রিয়ানি নামে এক মডেলের সঙ্গে সম্পর্কে জড়ান। জর্জিয়ার সঙ্গে সম্পর্ক বেশি দিন টেকেনি। জর্জিয়ার সঙ্গে বিচ্ছেদের পর রবীনা ট্যান্ডনের রূপটান শিল্পী অর্থাৎ মেকআপ শিল্পী সুরা খানের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে আরবাজের। সেই বন্ধুত্বই বিয়ের রূপ নেয়।

পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেকআপ আর্টিস্ট সুরা খানকে নিয়ে করেন আরবাজ খান। বিয়ের কয়েক মাসের মধ্যে এবার বাবা হলেন সলমন খানের ভাই।

আরও পড়ুন: Kajol Touched Inappropriately Video: কাজলকে 'অসভ্যের' মত স্পর্শ? দশমীতে নায়িকার সঙ্গে যা হল, সেই ভিডিয়ো নিয়ে তোলপাড়

বাবা হয়েছেন আরবাজ খান। হাসপাতালে এলেন সলমন খান...

 

 

View this post on Instagram

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 06, 2025 07:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).