Alia Bhatt: সঙ্গে নেই রণবীর কাপুর, ফ্রান্স থেকে স্পেন হয়ে একাই মুম্বইতে ফিরলেন আলিয়া,দেখুন ভিডিয়ো
অবশেষে দেশে ফিরলেন আলিয়া ভাট (Alia Bhatt)। ফ্রান্স থেকে স্পেন হয়ে বৃহস্পতিবার মুম্বইতে ফেরেন আলিয়া। নীল রঙের ট্রাউজ়ার এবং ছোট জ্যাকেট পরে মুম্বই বিমানবন্দরে দেখা যায় আলিয়াকে। চোখে রোদ চশমা এঁটে বিমানবন্দর থেকে হেঁটে বেরিয়ে যেতে দেখা যায় অভিনেত্রীকে। কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে এবার প্রথম হাজির হন আলিয়া। কানের রেড কার্পেটে আলিয়াকে দেখে তাঁর ভক্তরা আকুল হয়ে যান। কানের রেড কার্পেট থেকে সোজা স্পেনে চলে যান নায়িকা। সঙ্গে অবশ্য রণবীর (Ranbir Kapoor) ছিলেন না। তবে রণবীর এবং রাহাকে ছেড়েই বন্ধুর বিয়ে হইহই করে কাটান আলিয়া ভাট। বন্ধু তানিয়া সাহা গুপ্তার বিয়েতে আকাঙ্খা রঞ্জন কাপুরের সঙ্গেই সময় কাটাতে দেখা যায় আলিয়া ভাটকে। বন্ধুর বিয়ে শেষ করে অবশেষে মুম্বইতে ফিরলেন রণবীর-ঘরণী।
আরও পড়ুন: Alia Bhatt: বন্ধুর বিয়েতে 'দিল খুলে' নাচলেন আলিয়া ভাট, কানের পর 'হট লুকসে' নায়িকা, দেখুন ভিডিয়ো
দেখুন মুম্বইতে ফিরলেন আলিয়া ভাট...
View this post on Instagram
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 29, 2025 08:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

