Jacqueline Fernandez: ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় ইডি দফতরে হাজিরা জ্যাকলিন ফার্নান্ডেজ

প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ ও ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় ইডি অফিসে হাজিরা দিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। গত রবিবার দুবাই উড়ে যাওয়ার সময় জ্যাকলিনকে বাধা দেয় ইডি।

Jacqueline Fernandez: ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় ইডি দফতরে হাজিরা জ্যাকলিন ফার্নান্ডেজ
Jacqueline Fernandez. (Photo Credits: Twitter)

২০০ কোটি টাকার আর্থিক তছরুপ কাণ্ডে দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। ইডি (Enforcement Directorate)-র তরফ থেকে গতকাল  জ্য়াকলিনকে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল।  গত রবিবার দুবাই উড়ে যাওয়ার সময় জ্যাকলিন ফার্নান্ডজকে বাধা দেয় ইডি। বড় আর্থিক দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ ওঠায় জ্যাকলিনের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা আছে।

জ্যাকলিনের নামে লুক আউট নোটিশও জারি আছে। এই মামলায় ইতিমধ্যেই জেল খাটছেন মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর ও স্ত্রী লিনা পলকে।  আরও পড়ুন: পুড়ছে বাজি, গায়ে হলুদে নাচছেন করণ, ফারহা, শুরু ক্যাটরিনা-বিকির বিয়ের অনুষ্ঠান

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 08, 2021 12:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).