Aamir Khan on Dunki: Dunki: শাহরুখ খান অভিনীত 'ডাঙ্কি'-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন , প্রিয় পরিচালককে শুভেচ্ছা জানিয়ে বললেন আমির (দেখুন ভিডিও)

শুভেচ্ছা বার্তায় আমির খান রাজকুমার হিরানিকে তার প্রিয় পরিচালক হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে তিনিও ডানকির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

টলিউড ইন্ড্রাস্টিতে ২০ বছর সম্পূর্ণ করতে চলেছেন পরিচালক রাজকুমার হিরানি। সেই উপলক্ষে তার আসন্ন ছবি ডাঙ্কি মুক্তির জন্য প্রস্তুত। রাত পেরোলেই সেই ছবি আসবে সামনে। তাঁর আগে তাঁকে ও তাঁর নতুন ছবিকে শুভেচ্ছা জানালেন অভিনেতা আমির খান।  পারফেকশনিস্ট আমির খান এই রাজ কুমার হিরানির সঙ্গেই থ্রি ইডিয়টস এবং পিকে-এর মতো অনেক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন। শুভেচ্ছা বার্তায় আমির খান রাজকুমার হিরানিকে তার প্রিয় পরিচালক হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে তিনিও ডানকির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি বলেন, রাজু ও শাহরুখ একসঙ্গে কী ধরনের ম্যাজিক করেছেন তা তিনি দেখতে চান।দেখুন সেই বার্তা-

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement