Karwa Chauth 2024: নিজের হাতে জল খাইয়ে পরিণীতি চোপড়ার করওয়া চৌথ ব্রত ভাঙলেন স্বামী রাঘব

রাজনীতি-বিনোদন মিলেমিশে ভালই কাটছে দাম্পত্য জীবন। আর এ বার স্বামী রাঘবের জন্য করওয়া চৌথ ব্রত(Karwa Chauth 2024) পাললেন পরিণীতি ।

Karwa Chauth 2024: নিজের হাতে জল খাইয়ে পরিণীতি চোপড়ার করওয়া চৌথ ব্রত ভাঙলেন স্বামী রাঘব
রাঘব পরিণীতির করওয়া চৌথ (ছবিঃInstagram@Raghav Chadda)

নয়াদিল্লিঃ আপ(AAP) নেতা রাঘব চাড্ডার(Raghav Chadda) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া(Parineeti Chopra)। রাজনীতি-বিনোদন মিলেমিশে ভালই কাটছে দাম্পত্য জীবন। আর এ বার স্বামী রাঘবের জন্য করওয়া চৌথ ব্রত(Karwa Chauth 2024) পাললেন পরিণীতি । নিয়ম মেনে রাখলেন সমস্ত আচার অনুষ্ঠান করেন তিনি। পরিণীতিকে নিজের হাতে জল খাইয়ে উপবাস ভাঙান আপ নেতা। সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল হয়েছে সেলেব জুটির এই বিশেষ মুহূর্তের ছবি। এ দিন একটি পোস্টও করেন রাঘব। করওয়া চৌথের একটি ছবি আপলোড করে তিনি লেখেন, "তোমার শক্তি দেখে আমি আশ্চর্য হয়েছি। তোমার জন্য ভালবাসা তুলে রাখলাম সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত। তোমার নিঃস্বার্থত ভালবাসা অনেক কিছু শেখায়। শুভ করওয়া চৌথ, আমার প্রিয় পারু।"

নিজের হাতে জল খাইয়ে পরিণীতির করওয়া চৌথ ব্রত ভাঙলেন আপ নেতা রাঘব

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 21, 2024 12:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).