Viral Video: অজ্ঞান হয়ে চলন্ত ট্রেনের নীচে পড়ে গেলেন তরুণী, ভয়ঙ্কর ভিডিয়ো
ট্রেন থামতেই ওই তরুণীকে ট্রেনের নীচে থেকে উদ্ধার করেন সহযাত্রীরা। ট্রেনের নীচ থেকে ওই তরুণীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। ট্রেনের নীচে পড়েও শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যাওয়ায় সেই ঘোর যেন কাটাতে পারছেন না আর্জেন্টিনার ওই বাসিন্দা।
অজ্ঞান হয়ে চলন্ত ট্রেনের (Train) নীচে পড়ে গেলেন এক তরুণী। ট্রেনের নীচে পড়ে যাওয়া সত্ত্বেও প্রাণে বেঁচে যান তিনি। আর্জেন্টিনার (Argentina) ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টে একটি ভিডিয়ো শেয়ার করা হয়। যেখানে দেখা যায়, আর্জেন্টিনার একটি প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার সময় আচমকাই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান এক তরুণী। যা দেখে আঁতকে ওঠেন প্রত্যেকে।
দেখুন সেই ভিডিয়ো...
So this happened recently in #BuenosAires #Argentina
This woman apparently fainted and she fell under on an oncoming train, BUT SHE SURVIVED! She's now out of the hospital pic.twitter.com/EQA2V4foh9
— Diamond Lou (@DiamondLouX) April 19, 2022
ট্রেন থামতেই ওই তরুণীকে ট্রেনের নীচে থেকে উদ্ধার করেন সহযাত্রীরা। ট্রেনের নীচ থেকে ওই তরুণীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। ট্রেনের নীচে পড়েও শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যাওয়ায় সেই ঘোর যেন কাটাতে পারছেন না আর্জেন্টিনার ওই বাসিন্দা।
এমনকী, ট্রেনের নীচে পড়ে যাওয়ার পর তাঁর প্রাণ রক্ষা পাওয়ায়, নবজন্ম হয়েছে বলে মনে করছেন ওই তরুণী।
(The above story first appeared on LatestLY on Apr 20, 2022 11:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).