Athiya Shetty - KL Rahul: কে এল রাহুলের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আথিয়া শেট্টি? সুনীল-কন্যার বিয়ের খবরে জল্পনা

গত ৩ বছর ধরে সুনীল শেট্টির অভিনেত্রী কন্যার সঙ্গে কে এল রাহুলের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে। মাঝে মধ্যে তাঁদের ছবি ঘিরেও নেট জনতার মধ্যে তুমুল চর্চা শুরু হয়।

Athiya Shetty - KL Rahul: কে এল রাহুলের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আথিয়া শেট্টি? সুনীল-কন্যার বিয়ের খবরে জল্পনা
Athiya Shetty, KL Rahul (Photo Credit: Instagram)

মুম্বই, ২০ এপ্রিল:  রণবীর কাপুর-আলিয়া ভাটের (Ranbir Kapoor-Alia Bhatt Wedding)  পর এবার ফের বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডে। তবে এবার বি টাউনের পাশাপাশি ২২ গজেও পড়তে চলেছে বিয়ের রেশ। রিপোর্টে প্রকাশ, এবার ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলছেন আথিয়া শেট্টি। চলতি বছরের শেষের দিকেই আথিয়ার (Athiya Shetty) সঙ্গে কে এল রাহুল গাঁটছড়া বাঁধবেন বলে খবর। দক্ষিণী রীতি অনুসরণ করেই বসবে আথিয়া এবং কে এল রাহুলের বিয়ের আসর। জানা যাচ্ছে এমনই খবরও। যদিও আথিয়া বা রাহুল এ বিষয়ে কেউ এখনও মুখ খোলেননি। প্রসঙ্গত, গত ৩ বছর ধরে সুনীল শেট্টির অভিনেত্রী কন্যার সঙ্গে কে এল রাহুলের (KL Rahul ) সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে। মাঝে মধ্যে তাঁদের ছবি ঘিরেও নেট জনতার মধ্যে তুমুল চর্চা শুরু হয়। এবার সেই জুটিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে খবর।

 

 

View this post on Instagram

 

সম্প্রতি আলিয়া ভাট এবং রণবীর কাপুর বিয়ে সারেন। দুই পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বিয়ে সারেন রণলিয়া।

আরও পড়ুন:  Kajal Aggarwal: মা হলেন কাজল, শুভেচ্ছায় ভাসলেন নায়িকা

ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলও ধুমধাম করে বিয়ে সারেন, তবে তা অত্যন্ত গোপণীয়ভাবে। দুই পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বিয়ে সারেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। এবার আথিয়া শেট্টি এবং কে এল রাহুলও সেই পথে হাঁটেন কি না, সেটাই দেখার।

(The above story first appeared on LatestLY on Apr 20, 2022 11:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).