Viral Video: চলন্ত ট্রেনের মধ্যে টিটি-র সঙ্গে ধ্বস্তাধস্তি, বেধড়ক মার যাত্রীকে, দেখুন ভাইরাল ভিডিয়ো
নেটপাড়ায় ভিডিয়ো উঠে আসতেই নিন্দার ঝড় তুলেছেন নেটবাসী। ঘটনা যাই হোক না কেন এমন ভাবে টিটি-র কাউক মারধোর করাটা মেনে নিতে পারছেন না নেটিজেনরা।
- Read in
- বাংলা
চলন্ত ট্রেনের মধ্যে টিটি-র সঙ্গে ধ্বস্তাধস্তি। যাত্রীকে সিট থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দুই টিটি মিলে বেধড়ক মারলেন। বিহারের সমস্তিপুর জেলার এক দূরপাল্লার ট্রেনের মধ্যেকার সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে (Viral Video)। ১ মিনিট ২১ সেকেন্ডের সেই ভিডিয়ো-তে দেখা যাচ্ছে, ট্রেনের সিট থেকে এক যাত্রীকে টেনে নামাচ্ছেন এক টিটি। কিছুক্ষণের মধ্যেই এসে হাজির হন অপর এক টিটি। দুজন মিলে যাত্রীকে মারধোর করে। জানা গিয়েছে, টিটি যখন টিকিট দেখতে আসেন সেই সময়ে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই যাত্রী। বচসা মাত্রাতিরক্ত পর্যায়ে পৌঁছে যাওয়ায় এমন পরিণতি। গুরুতর আহত হয়েছেন ওই যাত্রী। নেটপাড়ায় ভিডিয়ো উঠে আসতেই নিন্দার ঝড় তুলেছেন নেটবাসী। ঘটনা যাই হোক না কেন এমন ভাবে টিটি-র কাউক মারধোর করাটা মেনে নিতে পারছেন না নেটিজেনরা।
দেখুনঃ
चलती ट्रेन में युवक को पीटने वाले दोनों शख्स TT हैं, मामला चाहे जो हो. ऐसा सलूक… जब लोग लगातार मना कर रहे हैं. pic.twitter.com/i2q4r8RpHE
— Priya singh (@priyarajputlive) January 6, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 07, 2023 11:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

