School Students Drinking Beer: বাসের মধ্যেই বিয়ার খাচ্ছে কয়েকজন ছাত্র-ছাত্রী, ভাইরাল ভিডিও

বাসের মধ্যেই বিয়ার (Beer) খাচ্ছে কয়েকজন ছাত্র-ছাত্রী। আর সেই ভিডিও ভাইরাল হতেই ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) চেঙ্গালপততু জেলায় (Chengalpattu District)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, একটি সরকারি স্কুলে পড়াশোনা করে ওই ছাত্র-ছাত্রীরা। তারা বাসে করে তৃষ্ণাকাকুন্ডরাম থেকে থাচুর যাচ্ছিল।

School Students Drinking Beer: বাসের মধ্যেই বিয়ার খাচ্ছে কয়েকজন ছাত্র-ছাত্রী, ভাইরাল ভিডিও

চেন্নাই, ২৪ মার্চ: বাসের মধ্যেই বিয়ার (Beer) খাচ্ছে কয়েকজন ছাত্র-ছাত্রী (Students)। আর সেই ভিডিও ভাইরাল হতেই ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) চেঙ্গালপততু জেলায় (Chengalpattu District)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, একটি সরকারি স্কুলে পড়াশোনা করে ওই ছাত্র-ছাত্রীরা। তারা বাসে করে তৃষ্ণাকাকুন্ডরাম থেকে থাচুর যাচ্ছিল।

জানা গিয়েছে যে ওই পড়ুয়ারা চেঙ্গালপততু জেলার একটি সরকারি স্কুলে পড়াশোনা করে। ইউনিফর্ম পরেই তারা বাসের মধে বিয়ার খাচ্ছিল। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।

দেখুন ভিডিও:

বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ নিয়েছে তামিলনাড়ু শিক্ষা দফতর। তারা বিষয়টি পুলিশকে তদন্ত করতে বলে। চেঙ্গালপততু জেলা শিক্ষা আধিকারিক রোজ নির্মল বলেন, "এই ঘটনাটি স্কুলের বাইরে ঘটেছে এবং পুলিশ ইতিমধ্যেই একটি তদন্ত শুরু করেছে। তারা রিপোর্ট দিলেই আমরা যথাযথ ব্যবস্থা নেব।"

(The above story first appeared on LatestLY on Mar 24, 2022 06:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).