Manike Mage Hithe: ‘মানিকে মাগে হিতে’-র বঙ্গানুবাদ যেন প্রেমের উদযাপন, শুনেছেন নাকি?
জনপ্রিয় সিংহলি ট্র্যাক “মানিকে মাগে হিতে” (Manike Mage Hithe) তরুণী শিল্পী ইওহানি ডি সিলভা ও সাতিশান৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে গানটি৷ শুধুমাত্র YouTube-গানটির ভিউ ৭০ মিলিয়ন৷
জনপ্রিয় সিংহলি ট্র্যাক “মানিকে মাগে হিতে” (Manike Mage Hithe) তরুণী শিল্পী ইওহানি ডি সিলভা ও সাতিশান৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে গানটি৷ শুধুমাত্র YouTube-গানটির ভিউ ৭০ মিলিয়ন৷ “মানিকে মাগে হিতে”-র ইংরেজি অর্থ “Baby My Heart৷ আপনি যদি পুরো গানটি ইংরেজি অর্থ জানতে চান, তাহলে সাবটাইটেল সমেত গানটিকে আর একবার দেখে নিন৷
আর গোটা গানটির বঙ্গানুবাদ হল____ “প্রিয় আমার জান, সমস্ত আবেগই তোমায় ঘিরে যেন আগুন জ্বালিয়ে দিয়েছে৷ তোমার দেহ সৌষ্ঠব দেখে আমি চোখ ফেরাতে পারি না৷ আমি অভিভূত৷ তুমি আমার হৃদয়ের কাছাকাছি৷ যেন মনে হয় কতকালের চেনা৷ হে দেবী, আমার মন আনন্দে উদ্বেল৷ তুমিই প্রিয়তমা৷ বিষয়টি জটিল কোরো না৷ আমার লুকিয়ে রাখা হৃদয়কে তুমি খুঁজে নিয়েছো৷ আমার প্রেম শুধু তোমার জন্যই বরাদ্দ, তৃষিত হৃদয়কে আর অপেক্ষায় রেখো না৷ গোটা গ্রামেই কেবল তোমায় শোনা যায়, তাইতো আমার হৃদয় তোমাতে বাঁধা পড়েছে৷ যেদিন আমাদের চোখে চোখে কথা হল, সেদিন নিজেকে ধরে রাখতে পারিনি৷ মেয়ে ও মেয়ে, আমার হৃদয় প্রেমের আগুনে ছাড়খার, আরও কাছে এসো৷ আমন্ত্রণ পেয়ে তোমার আকর্ষণ আমায় পাগল করেছে৷ আমি ভ্রমর হয়ে মধু খুঁজে ফিরছি৷ চারপাশের সবাইকে ভুলে শুধু আমাতেই মিশে যাও৷”
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 02, 2021 03:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

