Mike Tyson Hits Passenger On Plane: বিমানের মধ্যেই সহযাত্রীকে ঘুষি মেরে রক্তাক্ত করলেন মাইক টাইসন, দেখুন ভিডিও

আবারও বিতর্কে প্রাক্তন হেভিওয়েট বক্সার মাইক টাইসন (Mike Tyson)। বিমানের মধ্যেই সহযাত্রীকে ঘুষি (Punch) মেরে রক্তাক্ত করলেন তিনি। আর সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে টাইসন তাঁর সিটের পিছনে ঝুঁকে পড়ে রিংয়ে প্রতিপক্ষকে যেভাবে এলোপাথাড়ি ঘুষি মারতেন সেভাবেই এক সহযাত্রীকে মারছেন। মারের চোটে ওই যাত্রীর কপালের কাছে ফেটে গিয়ে রক্ত বের হয়ে যায়। ঘটনাটি ঘটেছে আমেরিকার সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে (San Francisco International Airport)। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Mike Tyson Hits Passenger On Plane: বিমানের মধ্যেই সহযাত্রীকে ঘুষি মেরে রক্তাক্ত করলেন মাইক টাইসন, দেখুন ভিডিও
Mike Tyson Hits Passenger On Plane (Photo: Twitter)

ফ্লোরিডা, ২২ এপ্রিল: আবারও বিতর্কে প্রাক্তন হেভিওয়েট বক্সার মাইক টাইসন (Mike Tyson)। বিমানের মধ্যেই সহযাত্রীকে ঘুষি (Punch) মেরে রক্তাক্ত করলেন তিনি। আর সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে টাইসন তাঁর সিটের পিছনে ঝুঁকে পড়ে রিংয়ে প্রতিপক্ষকে যেভাবে এলোপাথাড়ি ঘুষি মারতেন সেভাবেই এক সহযাত্রীকে মারছেন। মারের চোটে ওই যাত্রীর কপালের কাছে ফেটে গিয়ে রক্ত বের হয়ে যায়। ঘটনাটি ঘটেছে আমেরিকার সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে (San Francisco International Airport)। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বিমানে টাইসনকে দেখে প্রথমে উচ্ছ্বসিত হয়ে ওঠেন এক যুবক। এরপর নিজেকে সামলাতে না পেরে তিনি টাইসনকে উত্যক্ত করতে থাকেন। তখনও টাইসন মজাই করছিলেন ভক্তর সঙ্গে। কিন্তু অভিযোগ উঠেছে, জলের বোতল ছুঁড়ে মারার পর আর নিজেকে সামলে রাখতে পারেননি টাইসন। সিটের পিছনে ঝুঁকে পড়ে এলোপাথাড়ি ঘুষি মারতে থাকেন ওই সহযাত্রীকে। ফ্লোরিডা পৌঁছানোর পর ওই যুবকের চিকিৎসা করা হয়েছে। ঘটনার টাইসনকে গ্রেফতার করা হয়নি। আরও পড়ুন: Viral Video: নবদম্পতির সামনে বিয়ের কেক চটকে নষ্ট অতিথির, ভাইরাল ভিডিয়োতে অবাক নেটিজেনরা

দেখুন ভিডিও:

টাইসনের প্রতিনিধি সংবাদ মাধ্যমকে বলেছেন, "দূভাগ্যবশত, টাইসন ফ্লাইটে এক ব্যক্তির সঙ্গে আগ্রাসী আচরণ করেছেন। ওই ভক্ত তাঁকে উত্যক্ত করায় এবং সিটে বসে থাকা অবস্থায় জলের বোতল ছুঁড়ে মারায় মেজাজ হারান। পরবর্তীতে ওই ব্যক্তি অন্য কোনও সেলিব্রেটির সঙ্গে বাজে ব্যবহার করার আগে নিশ্চয় দু’বার ভাববেন।"

(The above story first appeared on LatestLY on Apr 22, 2022 12:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).