Viral: বরযাত্রী নেই, ব্যান্ড পার্টি নিয়ে ঘোড়ায় চড়ে বিয়ে করতে চলেছে বর! (ভাইরাল ভিডিও)

বিয়েবাড়ি মানে হইচই জমজমাট ব্যাপার। আর যখন বরযাত্রী নিয়ে বরের গাড়ি বিয়েবাড়ির দরজায় পৌঁছায়, তখন তো কথাই নেই। আপ্যায়নের জন্য হইচই শুরু হয়ে যায়। আর বরযাত্রী ছাড়া যদি বর আসে? ভাবছেন কি, এসে গেছে। ঘোড়ায় চড়ে বিয়ে করতে চলেছে বর। সঙ্গে ব্যান্ড পার্টির তিন সদস্য।

Viral: বরযাত্রী নেই, ব্যান্ড পার্টি নিয়ে ঘোড়ায় চড়ে বিয়ে করতে চলেছে বর! (ভাইরাল ভিডিও)
Viral( Video Screen Grab)

বিয়েবাড়ি মানে হইচই জমজমাট ব্যাপার। আর যখন বরযাত্রী নিয়ে বরের গাড়ি বিয়েবাড়ির দরজায় পৌঁছায়, তখন তো কথাই নেই। আপ্যায়নের জন্য  হইচই শুরু হয়ে যায়। আর বরযাত্রী ছাড়া যদি বর আসে? ভাবছেন কি, এসে গেছে। ঘোড়ায় চড়ে বিয়ে করতে চলেছে বর। সঙ্গে ব্যান্ড পার্টির তিন সদস্য। বাজনা শুনে জানালার পর্দা তুলে বরকে দেখতে পেলেও বরযাত্রীর দেখা নেই। এমনই একটি ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কোথাকার এই ঘটনা, তা বোঝা না গেলেও  কমেন্ট বক্স উপচে পড়েছে। কেউ বলছেন লাজুক বর, কারোর দাবি নিউক্লিয়ার পরিবারে বিয়েতে বরযাত্রী যাওয়ার লোক নেই। অনেকেই মনে করছেন, ভার্চুয়াল জীবনে আমরা এতটাই জড়িয়ে গেছি যে বাস্তবিক জীবনে পাশে থাকার মতো লোকসংখ্যা কমেছে। তাইতো একাই বিয়ে করতে যাচ্ছে বর। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (Viral)।

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 03, 2022 10:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).