Two Pedestrians Swallowed by Sinkhole: আচমকাই ধসে গেল ফুটপাত; মুহূর্তেই গভীর গর্তে চাপা পড়ে গেলেন ২ মহিলা, দেখুন ভিডিয়ো

ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছেন দুই পথচারী (Pedestrians)। হঠাৎই ধসে গেল ফুটপাথ। তলায় ঢুকে গেলেন দুজনেই। এই ভয়াবহ ঘটনটি ঘটেছে চিনের (China) একটি রাস্তায়। সেই সেই ভয়াবহ মুহুর্তটি ধরা পড়েছে স্থানীয় একটি বাড়িতে লাগানো সিসিটিভি-তে। আর সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গেছে।

Two Pedestrians Swallowed by Sinkhole: আচমকাই ধসে গেল ফুটপাত; মুহূর্তেই গভীর গর্তে চাপা পড়ে গেলেন ২ মহিলা, দেখুন ভিডিয়ো
মুহূর্তেই গভীর গর্তে চাপা পড়ে গেলেন ২ যুবতি (Photo Credits: Video Screengrab/ YouTube)

ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছেন দুই পথচারী (Pedestrians)। হঠাৎই ধসে গেল ফুটপাথ। তলায় ঢুকে গেলেন দুজনেই। এই ভয়াবহ ঘটনটি ঘটেছে চিনের (China) একটি রাস্তায়। সেই সেই ভয়াবহ মুহুর্তটি ধরা পড়েছে স্থানীয় একটি বাড়িতে লাগানো সিসিটিভি-তে। আর সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গেছে।

ফুটেজে দেখা গেছে দুটি মহিলা ফুটপাথ ধরে হেঁটে চলেছেন। মেন রাস্তায় গাড়ির সংখ্যা কমই। হঠাৎই ফুটপাথ ধসে গিয়ে তাঁরা নীচে চলে যান। জনা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে নামে দমকল। তারাই দুই মহিলাকে উদ্ধার করেন জীবীত। যদিও তাঁরা গুরুতর আহত হয়েছিলেন। আরও পড়ুন: Two Snakes Fight Video: এলাকার দখল নিয়ে দুটি র‍্যাট স্নেকের লড়াই, ভাইরাল ভিডিয়ো

ভারী বৃষ্টির কারণেই ফুটপাথ ধসে যায় বলে জানিয়েছে স্থাানীয় প্রশাসন। চিনের সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, ঘটনায় আরও তদন্ত চলছে। ট্র্যাফিক পুলিশ জানিয়েছে যে চঙকিংয়ের উলং জেলায় গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এরপরই তারা রাস্তাটি সিল করে দিয়েছে।

(The above story first appeared on LatestLY on Aug 01, 2020 03:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).