Ahmedabad: শ্লীলতাহানির চেষ্টা করায় যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মার দুই বোনের, ঘটনাস্থলের ভিডিয়ো
স্কুলে যাওয়ার পথে ১৭ বছরের এক কিশোরীকে বিরক্ত করছিল একজন যুবক। চেষ্টা করছিল শ্লীলতাহানির। পুলিশ তাকে বাঁচাতে এগিয়ে না এলেও ঝাঁপিয়ে পড়ল তার নিজের বড় বোন। অন্যান্য ছাত্রী ও ঘটনাস্থলে থাকা লোকজনের সাহায্যে দুই বোন মিলে বেধড়ক মারধর করল ওই যুবককে।
আমেদাবাদ: স্কুলে যাওয়ার পথে ১৭ বছরের এক কিশোরীকে বিরক্ত করছিল একজন যুবক। চেষ্টা করছিল শ্লীলতাহানির। পুলিশ তাকে বাঁচাতে এগিয়ে না এলেও ঝাঁপিয়ে পড়ল তার নিজের বড় বোন। অন্যান্য ছাত্রী ও ঘটনাস্থলে থাকা লোকজনের সাহায্যে দুই বোন মিলে বেধড়ক মারধর করল ওই যুবককে। ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) আমেদাবাদে। পরে এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ ১৭ বছরের ওই কিশোরী নিজের সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। সেই সময় অভিযুক্ত বিজয় সারকাটে কিশোরীটির সাইকেল জোর করে আটকে তার হাত ধরে একটি উপহার দেওয়ার চেষ্টা করে। কিন্তু, তা কিশোরীটি তা নিতে অস্বীকার করলে যুবকটি তার ব্যাগে জোর করে ঢুকিয়ে দিয়ে চুমু খাওয়ার চেষ্টা করে।
#Ahmedabad: 2 teen sisters confront a molester. They fought him off when the man tried to molest the school going girl. pic.twitter.com/yeGQCo49pK
— sanjana (she/her) (@sanjanausd08) June 24, 2023
(The above story first appeared on LatestLY on Jun 24, 2023 08:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

