Mahua Moitra Made Tea: দোকানে দাঁড়িয়ে চা করছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, দেখুন সেই ভিডিয়ো

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি চায়ের দোকানে গিয়ে নিজের হাতে সেখানে থাকা কৌটো থেকে চা-চিনি বের করে চা করেন তিনি।

Mahua Moitra Made Tea: দোকানে দাঁড়িয়ে চা করছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, দেখুন সেই ভিডিয়ো
Photo Credits: Mahua Moitra/ Twitter

কৃষ্ণনগর: মানুষের মাঝে নেমে একটি দোকানে গিয়ে চা (Tea) করলেন কৃষ্ণনগরের (Krishnanagar) তৃণমূল কংগ্রেস সাংসদ (TMC MP) মহুয়া মৈত্র (Mahua Moitra)। আর সেই কাজের ভিডিয়ো বুধবার রাত সাড়ে দশটা নাগাদ টুইটারে পোস্ট করে শিরোনামে করলেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি চায়ের দোকানে গিয়ে নিজের হাতে সেখানে থাকা কৌটো থেকে চা-চিনি বের করে চা করেন তিনি। ভিডিয়োটি পোস্ট করে শিরোনামে লিখেছেন, নিজের হাতে চা করতে চেষ্টা করছি। কে জানে এটা আমাকে কোথায় নিয়ে যেতে পারে! আরও পড়ুন: Rat & Lizard Found In Mid-Day Meal: মিড-ডে মিলের খাবারে মিলল মরা টিকটিকি-ইঁদুর, ভাঙচুর মালদার স্কুলে

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে অনেকবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন এলাকায় গিয়ে সেখানকার কোনও চায়ের দোকানে চা করে স্থানীয় লোককে খাওয়াচ্ছেন। কখনও বা মোমো বিক্রি করছেন। এবার সেই একই পথে হেঁটে পঞ্চায়েতের আগে জনসংযোগের বিষয়টি কি ঝালিয়ে নিতে চাইছেন কৃষ্ণনগরের সাংসদ।

দেখুন ভিডিয়ো:

(The above story first appeared on LatestLY on Jan 12, 2023 12:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).