Akhilesh Yadav: ষাঁড়ের হামলায় মৃতরা পাবেন ৫ লক্ষ টাকা, অখিলেশ যাদবের টুইট ভাইরাল

সমাজবাদী পার্টির সরকার ক্ষমতায় এলে ষাঁড়ের আক্রমণে ক্ষতিগ্রস্তদের মিলবে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)

Akhilesh Yadav: ষাঁড়ের হামলায় মৃতরা পাবেন ৫ লক্ষ টাকা, অখিলেশ যাদবের টুইট ভাইরাল
Akhilesh Yadav

লখনউ, ২৯ ডিসেম্বর:  সমাজবাদী পার্টির সরকার ক্ষমতায় এলে ষাঁড়ের আক্রমণে মৃতদের পরিবারের সদস্যদের মিলবে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) বুধবার টুইটারে এহেন পোস্ট করতেই তা ভাইরাল হয়েছে।  তারপর থেকে এই পোস্টকে ঘিরে একের পর এক হাস্যকর ছবি, মিম পোস্ট হয়ে চলেছে। নতুন বছরেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ক্ষমতাসীন  যোগী সরকারের সবথেকে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি এখানে সমাজবাদী পার্টি। আর যোগীর রাজ্যে গত কয়েক বছরে বেওয়ারিশ ষাঁড়ের হামলায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তালিকায় কৃষকদের সংখ্যা সবথেকে বেশি। প্রচুর ফসল নষ্ট হয়েছে। এহেন ঘটনার কোনও স্থায়ী সমাধান হয়নি। ভোটের বাজারে সেই সমস্্যার সুরাহার প্রতিশ্রুতি দিলেন অখিলেশ যাদব।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 29, 2021 12:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).