Viral: মাদকের নেশায় 'চুর' মহিলা, রাস্তার উপর দাঁড়িয়েই রইলেন, ভাইরাল ভিডিয়ো

মাদকের নেশায় চুর হয়ে ওই মহিলা রাস্তার উপর টানা দাড়িয়েছিলেন। কিন্তু তাঁর যে হাঁটতে অসুবিধা হচ্ছিল, তা স্পষ্ট বোঝা যায় ভিডিয়োতে। পুলিশ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছয়।

Viral: মাদকের নেশায় 'চুর' মহিলা, রাস্তার উপর দাঁড়িয়েই রইলেন, ভাইরাল ভিডিয়ো
Punjab Woman (Photo Credit: Twitter)

অমৃতসর, ১২ সেপ্টেম্বর: এ যেন বাস্তবের 'উড়তা পাঞ্জাবের' দৃশ্য। যেখানে প্রকাশ্যে রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক মহিলাকে (Woman)।  নেশায় চুর হওয়া ওই মহিলা অমৃতসরের মকবুলপুরা এলাকা রাস্তার উপর যখন দাঁড়িয়েছিলেন, সেই সময় তাঁকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের।  জানা যায়, ওই মহিলা অনেকক্ষণ ধরে রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন। যাওয়ার কথা বললেও, তিনি যখন রাস্তার উপর দিয়ে সরতে পারছিলেন না, সেই সময় তাঁকে কোনওক্রমে সেখান থেকে সরানো হয়।

 

রিপোর্টে প্রকাশ, মাদকের (Drug) নেশায় চুর হয়ে ওই মহিলা রাস্তার উপর টানা দাড়িয়েছিলেন।  কিন্তু তাঁর যে হাঁটতে অসুবিধা হচ্ছিল, তা স্পষ্ট বোঝা যায় ভিডিয়োতে।  পুলিশ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছয়। এরপর রবিবার গোটা দিন ধরে মুতুলপুরার বভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি চালায়।

জানা যায়, মুকুলপুরার একাধিক জায়গা থেকে মাদক উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে ১২ জনকে।  ওই এলাকার আর কোথায় মাদক লুকনো রয়েছে এব ংকারা যুক্ত, সে বিষয়ে শুরু হয়েছে তল্লাশি।

(The above story first appeared on LatestLY on Sep 12, 2022 02:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).