বিয়ের অনুষ্ঠানে টিকটক তারকার সঙ্গে তুলনা, টিভি উপস্থাপককে চড় মারলেন পাকিস্তানের মন্ত্রী(ভিডিও)
বিয়ের অনুষ্ঠানে সামান্য মজা করতে গিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরির (Pak Minister Fawad Chaudhry) হাতে সপাটে চড় খেলেন পাকিস্তানের টিভি চ্যানেলের উপস্থাপক মুবাশির লুকম্যান। তিনি সেদেশের জনপ্রিয় টিকটক তারকা হারিম শাহের সঙ্গে ফাওয়াদ চৌধুরির তুলনা করেছিলেন। এই অপরাধেই মন্ত্রীর হাতের বিরাশি শিক্কার থাপ্পড় গিয়ে পড়ল মুবাশিরের গালে। ইতিমধ্যেই ফাওয়াদ চৌধুরির এই আক্রমণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেউ বিষয়টি নিয়ে সমালোচনা করছেন কেউবা মজা নিচ্ছেন।
ইসলামাবাদ, ৭ জানুয়ারি: বিয়ের অনুষ্ঠানে সামান্য মজা করতে গিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরির (Pak Minister Fawad Chaudhry) হাতে সপাটে চড় খেলেন পাকিস্তানের টিভি চ্যানেলের উপস্থাপক মুবাশির লুকম্যান। তিনি সেদেশের জনপ্রিয় টিকটক তারকা হারিম শাহের সঙ্গে ফাওয়াদ চৌধুরির তুলনা করেছিলেন। এই অপরাধেই মন্ত্রীর হাতের বিরাশি শিক্কার থাপ্পড় গিয়ে পড়ল মুবাশিরের গালে। ইতিমধ্যেই ফাওয়াদ চৌধুরির এই আক্রমণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেউ বিষয়টি নিয়ে সমালোচনা করছেন কেউবা মজা নিচ্ছেন। এনিয়ে ফাওয়াদ চৌধুরিকে প্রশ্ন করা হলে, তিনি মুবাশিরকে মিথ্যেবাদি বলেন। পাশাপাশি ওই সংবাদ উপস্থাপকের মুখোশ খুলে দেওয়ারও হুমকি দেন।
ফাওয়াদ চৌধুরি বলেছেন, “মন্ত্রীত্ব আসে যায়, তবে আমি এনিয়ে কোনওরকম ব্যক্তিগত আক্রমণ আগেও সহ্য করিনি, এখনও করব না। আমরা পত্যেকেই মানুষ, কেউ মিথ্য অভিযোগ আনলে প্রতিক্রিয়াও দেখাই। মুবাশির লুকম্যানের মুখোশ খুলে দেওয়া জরুরি ছিল। তাঁর মতো লোকজনের সঙ্গে সাংবাদিকতার কোনও সম্পর্ক নেই।” আরও পড়ুন-Bollywood Singer Anuradha Paudwal: ‘গায়িকা অনুরাধা পড়োয়াল আমার মা’, কেন একথা বললেন কেরালার কারমালা?
তবে এই প্রথম নয়, ফাওয়াদ চৌধুরির বিরুদ্ধে অভিযোগ তিনি মাথা গরম মানুষ। নিজের প্রশংসা শুনতে যেমনই ভালবাসেন, তেমনই নিজের নিন্দা শুনলে রাগে ফেটে পড়েন। এই বহিঃপ্রকাশ কিন্তু বরাবরই আক্রমণাত্মক। এর আগেও আরও এক নিউজ উপস্থাপককে চড় মেরেছিলেন তিনি। ঘটনাটি ঘটে গতবছর জুন মাসে। সেই টিভি চ্যানেলের অনুষ্ঠানে মজার ছলে মন্ত্রী ফাওয়াদকে কিছু প্রশ্ন করেছিলেন উপস্থাপক সামি ইব্রাহিম। আসলে উত্তরদাতা যখন ফাওয়াদ চৌধুরি, তখন সাবধানতা অবলম্বন না করলে যখন তখন প্রতিপক্ষের তরফে হামলা হতে পারে। তাই মন্ত্রীর চড় খেতে হয়েছিল সামি ইব্রাহিমকেও। ফের একই ঘটনা ঘটায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এবার থেকে ফাওয়াদ চৌধুরিকে নিউজ স্টুডিওয় আর ডাকা হবে কি না তানিয়ে সত্যি প্রশ্ন উঠতে শুরু করেছে।
(The above story first appeared on LatestLY on Jan 07, 2020 02:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

