Bollywood Singer Anuradha Paudwal: ‘গায়িকা অনুরাধা পড়োয়াল আমার মা’, কেন একথা বললেন কেরালার কারমালা?

জন্মের পর মাত্র চারদিন মা অনুরাধা পড়োয়ালের (Anuradha Paudwal) সঙ্গে কাটানোর সুযোগ হয়েছিল। হ্যাঁ প্রখ্যাত গায়িকা অনুরাধা পড়োয়ালকে নিজের মা বলে দাবি করলেন কেরালার তিরুবনন্তপুরমের বাসিন্দা কারমালা মডেক্স(৪৫)(Karmala Modex)। তাঁর দাবি, বাবা অরুণ পড়োয়াল ও মা অনুরাধা তাঁকে চারদিন বয়সে কেরালার বাসিন্দা পোন্নাচান ও অ্যাগনেসের কাছে দিয়ে যান। তারপর আর বাবা-মায়ের সঙ্গে তাঁর কোনও সাক্ষাৎ হয়নি। পালক বাবা পোন্নাচান মৃত্যুর আগে তাঁর আসল পরিচয় জানিয়েছেন।

Bollywood Singer Anuradha Paudwal: ‘গায়িকা অনুরাধা পড়োয়াল আমার মা’, কেন একথা বললেন কেরালার কারমালা?
অনুরাধা পড়োয়াল ও কারমালা মডেক্স (Photo Credit: Twitter)

তিরুবনন্তপুরম, ৩ জানুয়ারি: জন্মের পর মাত্র চারদিন মা অনুরাধা পড়োয়ালের (Anuradha Paudwal) সঙ্গে কাটানোর সুযোগ হয়েছিল। হ্যাঁ প্রখ্যাত গায়িকা অনুরাধা পড়োয়ালকে নিজের মা বলে দাবি করলেন কেরালার তিরুবনন্তপুরমের বাসিন্দা কারমালা মডেক্স(৪৫)(Karmala Modex)। তাঁর দাবি, বাবা অরুণ পড়োয়াল ও মা অনুরাধা তাঁকে চারদিন বয়সে কেরালার বাসিন্দা পোন্নাচান ও অ্যাগনেসের কাছে দিয়ে যান। তারপর আর বাবা-মায়ের সঙ্গে তাঁর কোনও সাক্ষাৎ হয়নি। পালক বাবা পোন্নাচান মৃত্যুর আগে তাঁর আসল পরিচয় জানিয়েছেন। জানান, বিখ্যাত হওয়ার তাড়নায় ব্যস্ত বাবা-মা তাঁর দিকে খেয়াল করেননি। তাই ওই পরিবারের হাতে কারমালাকে তুলে দিয়ে যান।

বাবা পোন্নাচানের কাছে গোটা ঘটনাটি জানার পর বহুবার নিজের প্রকৃত মা অনুরাধা পড়োয়ালের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন কারামালা। কিন্তু তাঁর পরিচয় পেয়েও কখনও দেখা করেননি গায়িকা মা। বার বার সাক্ষাৎপর্ব এড়িয়েছেন। এরপরই একপ্রকার তিতিবিরক্ত হয়ে আদালতের শরণাপন্ন হন কারমালা মডেক্স। নিজেকে বিখ্যাত গায়িকা অনুরাধা পড়োয়ালের মেয়ে বলে দাবি করেন। এবং মায়ের দায়িত্ব পালন না করে তাঁকে অবহেলায় ঠেলে দেওয়ার জন্য গায়িকার কাছে ৫০ কোটি টাকা ক্ষতিপুরণ চেয়ে ইতিমধ্যে মামলাও দায়ের করেছেন তিনি। আরও পড়ুন-Viral: বরের ভগ্নিপোতের সঙ্গে অন্তরঙ্গ কনে, বিয়ের আগের দিনই হাটে হাঁড়ি ভাঙলেন যুবক(ভিডিও ভাইরাল)

জানা গিয়েছে, সংবাদ মাধ্যমকে প্রথম বিষয়টি জানান কারমালা। তারপরই সেই খবর রাষ্ট্র হয়ে যায়। কারমালা জানিয়েছেন, পালিকা মা অ্যাগনেসের বয়স হয়েছে। তিনি অ্যালঝাইমার্সে আক্রান্ত, তাই কিছুই মনে করতে পারেন না। তবে কোনওদিন তাঁর যত্নের ত্রুটি করেননি অ্যাগনেস। নিজের তিন সন্তানের সঙ্গে কোনওরকম ভাগ না রেখে তাঁকে বড় করে তুলেছেন। ইতিমধ্যে নিশ্চই এই ক্ষতিপূরণের খবর প্রৌঢ়া গায়িকার কানে পৌঁছেছে। তবে বছর ৬৭-র অনুরাধা পড়োয়াল এখনও এনিয়ে কোনও মন্তব্য করেননি। পদ্মশ্রি অনুরাধার দুই সন্তান মেয়ে কবিতা ও ছেলে আদিত্য এমনটাই জানত গোটা দুনিয়া। কারমালার অভিযোগ প্রমাণিত হলে আরও বিরাট সত্যি সামনে আসতে বাকি রয়েছে, বলতেই হবে।

 

(The above story first appeared on LatestLY on Jan 03, 2020 08:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).