4 Year Old Girl Bitten By Dogs: ৪ বছরের শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে ক্ষতবিক্ষত করল কুকুরের দল! ধরা পড়ল সিসিটিভি-তে
৪ বছরের শিশুকে আক্রমণ ৪টি কুকুরের (Dogs)। শিশুটিকে প্রথমে তাড়া করে কুকুরগুলি। এরপর মেয়েটির উপরে ঝাপিয়ে পড়ে, মাটিতে টেনে নিয়ে যায় ও একের পর এক কামড় বসায়। কুকুরদের ওই মিলিত আক্রমণে গুরুতর জখম হয়েছেন মেয়েটি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের (Bhopal) বাগ সেওয়ানিয়া (Bag Sewania) এলাকায়। কুকুরের হামলার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি-তে।
ভোপাল, ২ জানুয়ারি: ৪ বছরের শিশুকে আক্রমণ কুকুরের (Dogs) দলের। শিশুটিকে প্রথমে তাড়া করে কুকুরগুলি। এরপর মেয়েটির উপরে ঝাপিয়ে পড়ে, মাটিতে টেনে নিয়ে যায় ও একের পর এক কামড় বসায়। কুকুরদের ওই মিলিত আক্রমণে গুরুতর জখম হয়েছেন মেয়েটি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের (Bhopal) বাগ সেওয়ানিয়া (Bag Sewania) এলাকায়। কুকুরের হামলার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি-তে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ঢালাই রাস্তায় মেয়েটিতে তাড়া করে ৫টি কুকুর। খানিক পরই তাকে ঘিরে ধরে মাটিতে ফেলে দেয়। তারপর খানিকটা টেনে নিয়ে গিয়ে কামড় বসাতে থাকে। কয়েক মিনিট পর এক পথচারী বিষয়টি লক্ষ্য করে কুকুরগুলির দিকে ঢিল ছোঁড়েন। তারপর ভয় পেয়ে পালিয়ে যায় কুকুরগুলি। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, মেয়েটি বাড়ির বাইরে যখন খেলা করছিল, তখন কুকুরগুলি তাকে তাড়া করে।
দেখুন ভিডিও:
Horrific! Stray dogs mauled a 4 year old girl in Bhopal a passerby threw stones at the dogs and chased them away. The child has been hospitalized with severe injuries. pic.twitter.com/X4EyruZxra
— Anurag Dwary (@Anurag_Dwary) January 2, 2022
ভোপালে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। বাসিন্দারা কুকুর নিয়ে আতঙ্কে থাকেন। গত বছর কোহেফিজা এলাকায় ৭ বছর বয়সি এক শিশুকে কুকুরে আক্রমণ করে। ২০১৯ সালে, কুকুরের আক্রমণে মৃত্যু হয় বছর ছয়ের এক নাবালকের। ছেলেকে বাঁচাতে গিয়ে নাবালকের মা গুরুতর আহত হন।
(The above story first appeared on LatestLY on Jan 02, 2022 12:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

