মুম্বইয়ের এক বোটে সরাসরি এসে পড়ল বাজ, ধরা পড়ল ভয়ঙ্কর সুন্দর ছবি (দেখুন)

বর্ষা শুরু হয়ে গিয়েছে মুম্বইয়ে। মুম্বইয়ের বর্ষা মানেই সারাদিন শুধু বৃষ্টি, আর বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। গতকাল রাতে তুমুল আর সকালে চলতে থাকা বৃষ্টির কারণে আজ মুম্বইয়ের বিভিন্ন জায়গায় জল জমে। শনিবার দুপুরের পর থেকে হাওয়া বাড়তে থাকে, বাড়তে থাকে বৃষ্টি।

মুম্বইয়ের এক বোটে সরাসরি এসে পড়ল বাজ, ধরা পড়ল ভয়ঙ্কর সুন্দর ছবি (দেখুন)

বর্ষা শুরু হয়ে গিয়েছে মুম্বইয়ে। মুম্বইয়ের বর্ষা মানেই সারাদিন শুধু বৃষ্টি, আর বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। গতকাল রাতে তুমুল আর সকালে চলতে থাকা বৃষ্টির কারণে আজ মুম্বইয়ের বিভিন্ন জায়গায় জল জমে। শনিবার দুপুরের পর থেকে হাওয়া বাড়তে থাকে, বাড়তে থাকে বৃষ্টি। এরই মধ্যে মুম্বইয়ের এক অঞ্চলে বাজ পড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রাহুল পুরী নামের এক টুইটার ইউজার এক ছবি পোস্ট করেন, যাতে দেখা যায়, এক বোটের মধ্যে সরাসরি বাজ এসে পড়েছে। রাহুল জানান এই ছবিটি তার মেয়ে তুলেছে। এটি খার অঞ্চলের বিচে রাখা এক পুরনো বোটের ছবি। সবাইকে সাবধানে থাকার কথাও বলেছেন তিনি।

(The above story first appeared on LatestLY on Jun 12, 2021 06:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).