Lucknow: মা আনতে পাঠিয়েছিল মুদিখানা মাল, ছেলে বাড়ি ফিরল বউ নিয়ে!; দেখুন ভিডিয়ো

মা মুদিখানা মাল (Groceries) আনতে পাঠিয়েছিল, আর ছেলে বাড়ি এল বউ (bride) নিয়ে। ঘটনায় ক্ষুব্ধ হয়ে মা পুলিশের দ্বারস্থ হয়েছেন। নতুন দম্পতিকে একেবারে থানায় নিয়ে হাাজির হন তিনি। অবাক হচ্ছেন? তাহলে বলি ঘটনাটি সত্যি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউতে (Lucknow)। যুবকের মা জানান, গত দু'মাসে তিনি একবারও বাড়ি থেকে বের হননি। তবে ছেলের কারণে তাঁকে থানায় আসতে হয়েছে। ছেলের উদ্দেশ্য সম্পর্কে কোনও কিছু তিনি বুঝতে পারেননি বলেও তিনি জানিয়েছেন।

Lucknow: মা আনতে পাঠিয়েছিল মুদিখানা মাল, ছেলে বাড়ি ফিরল বউ নিয়ে!; দেখুন ভিডিয়ো
মা আনতে পাঠিয়েছিল মুদিখানা মাল, ছেলে বাড়ি ফিরল বউ নিয়ে (Photo: ANI)

লখনউ, ২৯ এপ্রিল: মা মুদিখানা মাল (Groceries) আনতে পাঠিয়েছিল, আর ছেলে বাড়ি এল বউ (bride) নিয়ে। ঘটনায় ক্ষুব্ধ হয়ে মা পুলিশের দ্বারস্থ হয়েছেন। নতুন দম্পতিকে একেবারে থানায় নিয়ে হাাজির হন তিনি। অবাক হচ্ছেন? তাহলে বলি ঘটনাটি সত্যি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউতে (Lucknow)। যুবকের মা জানান, গত দু'মাসে তিনি একবারও বাড়ি থেকে বের হননি। তবে ছেলের কারণে তাঁকে থানায় আসতে হয়েছে। ছেলের উদ্দেশ্য সম্পর্কে কোনও কিছু তিনি বুঝতে পারেননি বলেও তিনি জানিয়েছেন।

ঘটনার ভিডিয়োতে দেখা যায়, ওই যুবকের মা থানা চত্বরে একটি চেয়ারে বসে রয়েছেন। খানিকটা তফাতে দাঁড়িয়ে রয়েছে তাঁর ছেলের বউ। আরও পড়ুন: UFO and Alien: মহাকাশে ভিনগ্রহের যান-প্রাণী? টুইটারে মিম-জোকসে ছড়াছড়ি

ঘটনার বিষয়ে জানতে চাইলে ওই যুবকের মা বলেন যে মুদিখানা মাল আনার অজুহাতে বাড়ি থেকে বের হয় আমার ছেলে। মুদিখানা মালের পরিবর্তে সে বিয়ে করে বউকে নিয়ে আসে। আমি এদের বাড়ি ঢুকতে দিইনি। বদলে থানায় এনেছি।"

(The above story first appeared on LatestLY on Apr 29, 2020 08:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).