Lion Viral Video: আদর করতে গিয়ে বিপত্তি, কামড়ে ঘাড় ফুটো করে দিল সিংহ, ভাইরাল ভিডিয়ো

‘ভ্রিমা.এএল’ নামক একটি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।

Lion Viral Video: আদর করতে গিয়ে বিপত্তি, কামড়ে ঘাড় ফুটো করে দিল সিংহ, ভাইরাল ভিডিয়ো
ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ অনেকেই শখ করে বাড়িতে সিংহ (Lion) পোষেন। বিশেষ করে প্রথম বিশ্বের দেশগুলিতে (First World Country) এই চল বেশি রয়েছে। এবার সেই পোষ্য সিংহের আক্রমণের শিকার এক ব্যক্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, যাতে দেখা যাচ্ছে, একটি বাড়ির সিঁড়িতে বসে রয়েছে একটি সিংহ। আর পায়ের কাছে গিয়ে বসলেন এক ব্যক্তি। তাঁকে দেখে বাধ্যের মতো সিঁড়ি দিয়ে নেমে এল পোষ্যটি। এরপরই সিংহটিকে আদর করতে গেলেন ওই ব্যক্তি। আর তাতেই খেপে লাল সিংহ মামা। ওই ব্যক্তির ঘাড়ে কামড় বসাল সিংহটি। সঙ্গে সঙ্গে গলগল করে রক্ত বেরোতে শুরু কর। এরপর দেখা যায় সিংহটিকে ঘুরিয়ে চড় কষান ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে সিঁড়ি থেকে পালিয়ে যায় সিংহটি।

ভাইরাল সিংহের কীর্তি, দেখুন ভিডিয়ো

এই ভিডিয়োটি কোথাকার তা এখনও পর্যন্ত জানা যায়নি। ‘ভ্রিমা.এএল’ নামক একটি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। লক্ষ লক্ষ ভিউজ পেয়েছে ভিডিয়োটি। শেয়ারও হয়েছে প্রচুর। এই ভিডিয়ো দেখে কার্যত ভয় পেয়েছেন নেটিজেনদের একাংশ। 'বাড়িতে আবার কেউ সিংহ পোষে' এমন মন্তব্য করেছে, কেউ বার লিখছেন , "সিংহকে আদর! সাহস আছে।"

 

আদর করতে গিয়ে বিপত্তি, কামড়ে ঘাড় ফুটো করে দিল সিংহ, ভাইরাল ভিডিয়ো

 

View this post on Instagram

 

A post shared by Vrima.al (@vrima.al)

(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 11:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).