Viral Video: আদরের পোষ্যর জন্য ১৪ লক্ষ টাকার স্যুটকেস কিনে ভাইরাল সিইও

কুকুরের ব্যবহারের এই স্যুটকেসের দাম কত জানেন? এটির দাম ১৪ লক্ষ টাকা।

Viral Video: আদরের পোষ্যর জন্য ১৪ লক্ষ টাকার স্যুটকেস কিনে ভাইরাল সিইও
ভাইরাল স্যুটকেস (ছবিঃ

নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল(Viral) হয়েছে একটি স্যুটকেসের ছবি। যার দাম শুনে চোখ কপালে উঠেছে অনেকেরই। কুকুরের(Dog) ব্যবহারের এই স্যুটকেসের দাম কত জানেন? এটির দাম ১৪ লক্ষ টাকা। আদরের পোষ্যর জন্য ‘লুই ভিত্তোঁ’র এই স্যুটকেসটি কিনেছেন ‘ডক্টরস মাল্টিমিডিয়া’র সিইও অজয় ঠাকরে। হাড়ের আদলে গড়া এই স্যুটকেসের মধ্যে দু'টি বাটি বসানো রয়েছে। যা থেকে খাবার খায় তাঁর প্রিয় পোষ্য। এই বিলাসবহুল স্যুটকেসের একটি ভিডিয়ো পোস্ট করে ইনস্টাগ্রামে অজয় ঠাকরে লেখেন, "টাকার কোনও কাল নেই, এমনভাবেই তা খরচ করা উচিত। ২০ হাজার ডলারের হাড়ের ট্রাঙ্ক।" তাঁর এই পোস্ট সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। নানা মন্তব্য করছেন নেটিজেনরা। 'এ ভাবে টাকা নষ্ট না করে রাস্তার প্রাণীদের দায়িত্ব নিন' এহেন নেতিবাচক মন্তব্যও করেছেন অনেকে। আবার কেউ কেউ পোষ্যর প্রতি তাঁর ভালবাসার প্রশংসা করেছেন।

আদরের পোষ্যর জন্য ১৪ লক্ষ টাকার স্যুটকেস কিনে ভাইরাল সিইও

(The above story first appeared on LatestLY on Nov 28, 2024 02:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).