Hippo: চলন্ত স্পিডবোর্ডকে তাড়া করেছে ক্ষিপ্ত জলহস্তী! দেখুন ভয়াবহ ভিডিয়ো

কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি লেকের জলের মধ্যে থেকে পর্যটকবোঝাই একটি স্পিডবোর্ডের দিকে সজোরে তেড়ে আসছে একটি ক্ষিপ্ত জলহস্তী।

Hippo: চলন্ত স্পিডবোর্ডকে তাড়া করেছে ক্ষিপ্ত জলহস্তী! দেখুন ভয়াবহ ভিডিয়ো
(Photo Credits: Twitter)

কলকাতা: সোশ্যাল মিডিয়াতে (Social Media) প্রতিদিনই অনেক ভিডিয়ো ভাইরাল (video viral) হয়। যা দেখে আমরা অনেক সময়ই আনন্দিত হই আবার অনেক সময় হই আতঙ্কিত। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি লেকের (Lake) জলের মধ্যে থেকে পর্যটকবোঝাই একটি স্পিডবোর্ডের (Tourist Speedboat) দিকে সজোরে তেড়ে আসছে (Forward to Chase) একটি ক্ষিপ্ত জলহস্তী (Angry Hippo)। আর স্পিডবোটের চালক প্রাণের দায়ে সজোরে এগিয়ে যাচ্ছেন বোটটি। আরও পড়ুন: Viral Video: জিমের মধ্যে হার্ট অ্যাটাক, মৃত্যু, দেখুন ভিডিয়ো

ভয়াবহ ভিডিয়োটি (Terrifying Video) দেখে এক টুইটারাট্টি লিখেছেন, "শুধুমাত্র ভিডিয়োটা দেখার পরেই প্যান্ট (pants) বদলাতে হয়েছে আমাকে।" অন্য একজন লিখেছেন, "নির্দিষ্টভাবে নম্বর বলা না গেলেও এটা সত্য যে প্রতি বছর সিংহ (Lions), হাতি (Elephants), চিতাবাঘ (leopards), মোষ (buffaloes) ও গণ্ডার (Rhinos) সবাই মিলে যা মানুষ মারে তার থেকে অনেক বেশি মানুষ মারা যায় জলহস্তীর আক্রমণে। তাই বেশি কাছে যাওয়া।"

দেখুন ভিডিয়ো:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 05, 2023 04:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).